জি বাংলার অন্যতম জনপ্রিয় “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালের একটি দারুন ইন্টারেস্টিং প্রোমো ড্রপ করা হয়েছে। এই প্রোমোটি বেসিক্যালি শিবরাত্রি স্পেশাল একটি প্রোমো। 🥰
যেখানে আমরা দেখতে পাচ্ছি অপর্ণা যখন শিবরাত্রি পালন করতে মন্দিরে যায়, তখন কিছু বদমাশ ছেলে বা গুন্ডা তার সাথে অসভ্যতামি করার চেষ্টা করে.! অপর্ণা তখন তাকে বাঁচানোর জন্য আর্যকে ডাকে.! কিন্তু ওই বদমাশ ছেলেগুলো আর্যকে দেখে বলে, যে কাকুর বয়স হয়ে গেছে, কাকু তোমাকে বাঁচাতে পারবে না। স্বাভাবিকভাবেই রেগে যায় আর্য। কারণ একদিকে তো ওই বদমাশ ছেলেগুলো তার স্ত্রীকে ধরেছে, তার ওপর তাকে বয়সের দোহাই দিয়ে অপমান.! আর কি, এরপর নিজের রুদ্রমূর্তি ধারণ করে আর্য এবং ওই বদমাশ ছেলেদের উদুম ক্যালানো শুরু করে। 😜
একটা সময় পরিস্থিতি এমন দিকে যায়, যে আর্যকে আর থামাতেই পারেনা অপর্ণা। ফলে অপর্ণা কি করবে বুঝতে না পেরে করতে আর্যকে কন্ট্রোল করতে শেষমেষ মহাদেবের জন্য আনা ঘটের জলই আর্যর মাথায় ঢেলে দেয় সে। 😱
So আমি কিন্তু খুবই এক্সাইটেড এই ধামাকাদার শিবরাত্রি স্পেশাল পর্বগুলো দেখার জন্য.! 👍 বাকি এবার তোমরা বলো, তোমরা কতটা এক্সাইটেড.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰




