সত্যি বলতে কি জি বাংলার “পরিণীতা” সিরিয়ালের গতকালের এপিসোডটা পুরোটা সংযুক্তা একাই খেয়ে নিল.! আর এর জন্য কিন্তু পুরো ক্রেডিটটা এই সিরিয়ালের ডিরেক্টর কৃষ বোসকে দিতেই হবে। 👍 মানে বাংলা সিরিয়ালে ভিলেনকে এমন ভাবে প্রেজেন্ট করা, এমন স্টাইলিশ ভাবে প্রেজেন্ট করা, এত মাশি ভাবে প্রেজেন্ট করা, এটা আর কোন বাংলা সিরিয়ালে হয়েছে বলে অন্তত আমার মনে পড়ছে না.! আর মহিলা ভিলেনের ক্ষেত্রে তো এমনটা হয়নি আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি.! 👍
একচুয়ালি আমাদের বাংলা কমার্শিয়াল সিনেমাতেও কিন্তু ভিলেনকে এত সুন্দর ভাবে, এত স্টাইলিশ ভাবে প্রেজেন্ট করা খুব একটা দেখতে পাওয়া যায় না.! আর সেখানে যদি মহিলা ভিলেনের কথা বলি, তাহলে মহিলা ভিলেন বাংলা সিনেমাতে সে বহু যুগ আগে হতো, এখন আর হয় না.! ভাই এইরকম ভাবে প্রেজেন্ট সাউথের ডিরেক্টররা তাদের হিরো এবং ভিলেনকে করে.! আমরা তো সেটাই দেখে এসেছি.! কিন্তু ডিরেক্টর কৃষ দেখিয়ে দিল তার মধ্যে কি কোয়ালিটি রয়েছে, লোকটা সঠিক স্কোপ পেলে কি করতে পারে.! 😱
একটা কথা কিন্তু মানতেই হবে, এই লোকটার কিন্তু ভিশন আছে.! তাই আশা করবো উনি আগামী দিনে ছোট পর্দার গণ্ডি ছাড়িয়ে বড় পর্দাতেও সমানভাবে নাম করতে পারবেন এবং উনার ট্যালেন্ট দেখাতে পারবেন.! আর সাথে আমি এটাও আশা করব আমাদের বাংলা সিনেমার প্রযোজকরা এইরকম নতুন ট্যালেন্টকে পরবর্তীতে সুযোগ দেবে.! কারণ নতুন ট্যালেন্ট ছাড়া, মাশ-মশালাটা বোঝে সেই রকম ডিরেক্টর ছাড়া বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু চলবেনা.! 👍
আর হ্যাঁ, এখানে সংযুক্তা অর্থাৎ রূপষা চ্যাটার্জির কথাও কিন্তু বলতে হবে.! কারণ অভিনেতা বা অভিনেত্রী ভালো না হলে কিন্তু ডিরেক্টর তার থেকে কাজ বের করতে পারবে না.! আর আমি সিওর রূপষা চ্যাটার্জি এই সংযুক্তার চরিত্রটা নিয়ে গর্বিত বোধ করবেন। 👍 কারণ কৃষ বোস তাকে যেমনি স্টাইলিশ ভাবে প্রেজেন্ট করেছে.! ঠিক তেমনি রূপসা চ্যাটার্জিও কিন্তু প্রত্যেকটা শটে নিজের জান লাগিয়ে দিয়েছে.! মানে তার অ্যাটিটিউড, তার স্টাইল জাস্ট দেখার মত ছিল গতকালের এপিসোডে.! চরিত্রটাকে দেখে প্রচুর রাগ লাগছিল ঠিকই, কিন্তু তার অভিনয় দেখে তার প্রেজেন্টেশন দেখে আমি মুগ্ধ হচ্ছিলাম.! 😱
So এবার তোমরা বলো, তোমাদের কেমন লাগলো গতকালের এপিসোড.? 🤔 আর স্পেশালি কেমন লাগলো গতকাল তোমাদের সংযুক্তা অর্থাৎ রূপসা চ্যাটার্জির অভিনয়.? 🤔 আর সর্বোপরি ডিরেক্টার কৃষ বোস তাকে যেভাবে প্রেজেন্ট করেছে, সেটাই বা তোমাদের কেমন লাগলো.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋




