জি বাংলার জনপ্রিয় সিরিয়ারগুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় সিরিয়াল হচ্ছে “তুই আমার হিরো”। যদিও বেশ কিছু সপ্তাহ ধরে সিরিয়ালটি TRP তালিকাতে মোটেও সুবিধে করতে পারছে না। কিন্তু সিরিয়ালটি যবে থেকে শুরু হয়েছিল, তখন থেকেই এটি কিন্তু একতরফা ভাবে TRP তালিকায় রাজ করে গিয়েছিল। 👍 সম্প্রতি এই সিরিয়ালেই ইন্সপেক্টর মহাগৌরী সিংহের সামনে এলো একটি ভয়ংকর সত্য। সে জানতে পারলো, যে তার মত দেখতে একজন মহিলা রয়েছে.! 😱
আসলে বেশ কিছু দিন আগে হঠাৎ করেই এই সিরিয়ালের গুরুত্বপূর্ণ সমস্ত চরিত্রকে মেরে ফেলা হয়। আর সিরিয়ালটিকে প্রায় ২৩ বছর এগিয়ে নিয়ে যাওয়া হয়। তখনই আমরা দেখতে পাই শাক্যর মেয়ে মহাগৌরী অন্য একজনের কাছে বড় হয়েছে এবং সে এখন একজন পুলিশ অফিসার। আর আরশি অসুস্থ হয়ে একজনের বাড়িতে পড়ে রয়েছে। 👍 অন্যদিকে শাক্য জেল থেকে ছাড়া পাওয়ার পর জেজের ওপর বদলা নিতে নিজেকে বজরংবলীর দূত রূপে গড়ে তুলেছে। 😱
স্বাভাবিকভাবেই এই বজরংবলীর দূত শাক্য ও মহাগৌরীর মধ্যে একটা ক্ল্যাশ দেখা দেয়। কিন্তু যত সময় যায় মহাগৌরী বুঝতে পারে ওই বজরংবলীর দূত তাকেই সাহায্য করছে। 👀 এরপর ভাগ্যের পরিহাসে দুজনই শিকার হয় জেজের। কিন্তু সেখানেও বজরংবলীর দূত অর্থাৎ শাক্য মহাগৌরীকে রক্ষা করে। 👍
স্বাভাবিকভাবেই মহাগৌরী আর চুপ করে থাকতে পারে না.! সে শাক্যকে জিজ্ঞাসা করে, সে কেন বারবার তাকে সাহায্য করেছে, এতে তার কি স্বার্থ রয়েছে.? 🤔 তখন শাক্য বলে, আমি তোমাকে সেটা বোঝাতে পারবো না.! এই বলেই শাক্য তাকে তার স্ত্রী আরশির ছবি দেখায়.! স্বাভাবিকভাবেই সেই ছবি দেখে চমকে যায় মহাগৌরী.! 😱
So এখন শুধু এটাই দেখার, শাক্যর স্ত্রী রূপে নিজের ছবি দেখে মহাগৌরীর কি প্রতিক্রিয়া হয়.? 🤔 আর সে এবার শাক্যর প্রতি বাবার মত টান অনুভব করতে পারে কিনা.? 🤔 বাকি তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋




