টলিপাড়ার টিআরপি চার্টে এবার যা হল, সেটা সত্যিই অবাক করার মতো। মাত্র ৫.৭ রেটিং নিয়েই বেঙ্গল টপার। যে নম্বর একসময় প্রথম পাঁচেও ঢোকার জন্য যথেষ্ট ছিল না, সেই নম্বরই এখন এক নম্বরে। এর থেকেই স্পষ্ট, বাজারে বড় পরিবর্তন এসেছে। আসন্ন বিধানসভা ভোট আর চলতি আইপিএলের প্রভাবে দর্শকসংখ্যা কমে যাওয়ায় টিআরপি একেবারে নিচে নেমে গেছে। অনেকের মতে, এত কম রেটিং নিয়ে টপার হওয়া বাংলা টেলিভিশনের ইতিহাসেই বিরল।
Thank you for reading this post, don't forget to subscribe!আর এই অদ্ভুত পরিস্থিতির মধ্যেই ঘটল সবচেয়ে বড় চমক। দীর্ঘ ১১৩ এপিসোড পর অবশেষে বেঙ্গল টপার হল তারে ধরি ধরি মনে করি। তাও আবার এমন এক সময়ে, যখন ধারাবাহিকটি টানা স্লট হারাচ্ছিল। এই কামব্যাক শুধু চমক নয়, পুরো টিআরপি সমীকরণকেই নাড়িয়ে দিয়েছে।
এবারের টপ পজিশনের ছবিটাও বেশ ইন্টারেস্টিং। আগের সপ্তাহে এককভাবে এগিয়ে থাকা পরিণীতা এবার আর একা নেই। ৫.৭ রেটিং নিয়ে যৌথভাবে শীর্ষে উঠে এসেছে তারে ধরি ধরি মনে করির সঙ্গে। অর্থাৎ, এই সপ্তাহে টপ দুইয়ে পুরো দখল জি বাংলার। আরও ইন্টারেস্টিং বিষয় হল, এই দুই ধারাবাহিকের মেইম রাইটার একজনই, সৌভিক চক্রবর্তী।
পরশুরাম সামান্য পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে। জোয়ার ভাঁটা একধাপ নিচে সরে গেছে। ফলে টপ থ্রির মধ্যে রেটিং গ্যাপ কমে এসে প্রতিযোগিতা আরও কাছাকাছি হয়েছে। মিড স্লটে বড় পরিবর্তন চোখে পড়ছে। রাঙামতি আগের সপ্তাহের তুলনায় নিচে নেমে গেছে। কুসুম নিজের জায়গা ধরে রাখলেও টপ ফাইভের নিচের দিকে চলে এসেছে। এতে বোঝা যাচ্ছে, এই অংশে লড়াই এখন অনেক বেশি অনিশ্চিত এবং দ্রুত বদলাচ্ছে।
ও মোর দরদিয়া নিজের অবস্থান ধরে রাখলেও রেটিং কমে যাওয়ায় চাপের মধ্যে রয়েছে। চিরদিনই তুমি যে আমার এর রেটিং কমে যাওয়া জি বাংলার জন্য একটা নেতিবাচক সিগন্যাল। লেট নাইট স্লটে বড় পরিবর্তন নেই। কনে দেখা আলো নিজের জায়গা ধরে রেখেছে, অন্যদিকে আনন্দী এখনও নিচের দিকেই রয়েছে।
📊 FULL TRP LIST
•• 15+ Urban | Week 14 ••
📺 ভোলে বাবা + কম্পাস — 1.9
📺 সাত পাকে বাঁধা — 2.2
📺 কম্পাস — 3.8 | বেশ করেছি প্রেম করেছি — 2.4
📺 লক্ষ্মী ঝাঁপি — 4.9 | চিরদিনই তুমি যে আমার — 3.7
📺 ও মোর দরদিয়া — 5.2 | কুসুম — 5.0
📺 রাঙ্গামতি তীরন্দাজ — 5.0 | তারে ধরি ধরি মনে করি — 5.7 👑
📺 পরশুরাম — 5.6 | পরিণীতা — 5.7 👑
📺 8:45 — প্রফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা — 4.7 | জোয়ার ভাঁটা (45 min) — 5.5
📺 9:30 — মিলন হবে কতদিনে + চিরসখা (15 min) — 3.8 | কনে দেখা আলো (45 min) — 4.6
📺 10:15 — চিরসখা (15 min) + শুধু তোমারই জন্যে — 2.8 | আনন্দী (45 min) — 2.2
📺 11:00 — শুধু তোমারই জন্য + লক্ষ্মী ঝাঁপি (Repeat) — 2.0 | দাদামণি — 1.3
সব মিলিয়ে Week 14 একটা অন্যরকম ছবি দেখাচ্ছে। টপার হওয়া এখন যতটা কঠিন মনে হচ্ছে, পরিণীতার জন্য সেটা ততটা নয়। বরং বলা যায়, বেঙ্গল টপার হওয়া এখন পরিণীতার কাছে প্রায় বাঁ হাতের খেল। তাই আগামী সপ্তাহেও এই দৌড়ে পরিণীতা কীভাবে নিজের জায়গা ধরে রাখে বা আবার এককভাবে শীর্ষে উঠে আসে, সেটাই এখন দেখার।




