জি বাংলার অন্যতম জনপ্রিয় “জোয়ার ভাঁটা” সিরিয়ালটি প্রতিদিনই আমাদের নতুন নতুন চমক দিয়েই চলেছে.! সাম্প্রতিক পর্বেই আমরা দেখেছিলাম, যে উজি জানতে পেরে যায় তার বাবাকে আসলে ঠকিয়েছে মেসো ও শঙ্খ.! 👍 ঠিক তেমনি গত পর্বেই আমরা দেখতে পেলাম, উজি জানতে পেরে গেল শঙ্খের অন্য একটি কোম্পানী রয়েছে.! আর যেটি এই ব্যানার্জি বাড়ির কেউ জানে না। 😱
উজি যখন জানতে পারে, যে শঙ্খ বাড়িতে লুকিয়ে অন্য একটি কোম্পানির একাউন্টসের হিসাব দেখছে.! 👀 তখনই উজি একটা প্ল্যান করে এবং কায়দা করে সে শঙ্খর ল্যাপটপ থেকে ওই সমস্ত ফাইল একটি পেনড্রাইভে ট্রান্সফার করে নেয়। 😱 এরপর উজি যখন সেগুলো দেখে, তখন চমকে যায় সে। কারণ সে দেখে এটি তাদের কোম্পানি ব্যানার্জি বিল্ডার্সের অ্যাকাউন্টের হিসেব নয়.! এটি সম্পূর্ণ একটি আলাদা কোম্পানি। 🤣 ফলে উজি ঠিক করে, সে যেই করেই হোক এই কোম্পানির ব্যাপারে সমস্ত কিছু খোঁজ খবর করবে.! 👍
কিন্তু উজি বুঝতে পারে এই খোঁজ খবরটা সে বাড়ি থেকে বসে করতে পারবেনা.! তার সাথে সে বাড়ি থেকে এটাও জানতে পারবে না, যে এই মেসো ও শঙ্খ ঋষিকে ঠকিয়ে ব্যানার্জি বিল্ডার্স থেকে ঠিক কিভাবে টাকা-পয়সা গায়েব করে.! তাই সে ঋষির ব্যবসাতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঋষিও উজির এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। 👍 কিন্তু ঋষি উজিকে বলে, সে যদি নিজে অন্য কোন ব্যবসা যদি শুরু করতে চায়, সে শুরু করতে পারে.! কিন্তু উজি জানায় সে আলাদা কোন ব্যবসা করবে না.! সে তার স্বামীর ব্যবসাতেই যোগ দিতে চায়। আর সে যেহেতু হিসেব নিকেশে ভালো, তাই সে অ্যাকাউন্টসটা ভালই সামলাতে পারবে.! ঋষিও উজির কথা শুনে সাথে সাথেই রাজি হয়ে যায়.! 😱
So উজির এইভাবে শঙ্খের গোপন কোম্পানির ব্যাপারে জানা এবং একই দিনে ঋষির কোম্পানিতে যোগ দেওয়া.! এটা কিন্তু সত্যিই তার জন্য একটা অনেক বড় সাফল্য.! 👍 এখন শুধু এটাই দেখার, উজি কত তাড়াতাড়ি শঙ্খের গোপন ব্যবসা, কোম্পানির টাকা চুরির ব্যাপারটা জানতে পারে এবং তাদের পর্দা ফাঁস করতে পারে.? 🤔




