জেলে বসেই খেলা ঘুরিয়ে দিল নিশা! বাবার মৃত্যুর বদলা নিতে পার্টির দিনই রক্তাক্ত করলো শঙ্খকে—স্তম্ভিত ব্যানার্জি বাড়ি। অব তেরা ক্যায়া হোগা রে দূর্জয়া?

এই মুহূর্তে জি বাংলার অন্যতম একটি জনপ্রিয় সিরিয়াল হচ্ছে “জোয়ার ভাঁটা”। সম্প্রতি এই সিরিয়ালেই আমরা দেখতে পেয়েছি উজিকে বিষ খাইয়ে মারার চেষ্টা এবং পুলিশের মাথায় পিস্তল ঠেকিয়ে পালিয়ে যাওয়ার অপরাধে নিশাকে তিন মাসের সাজা শোনায় আদালত। কিন্তু জেলে বসে যে নিশা এত বড় একটা কান্ড ঘটাতে পারে, অতি বড় দর্শকও সেটা ভাবতে পারেনি.! 😱

আসলে নিশার যখন শাস্তি হয় তখন উজি তাকে বলে, যে এবার যেন তার দিদি এই অপরাধের দুনিয়া থেকে সরে আসে এবং মানুষের মত মানুষ হয়ে বাঁচে। কিন্তু নিশা তার বোনকে স্পষ্টভাবে জানিয়ে দেয়, সেটা আর কোনদিনও সম্ভব না। কারণ সে ইতিমধ্যেই অনেক দূরে এগিয়ে গিয়েছে।

নিশা যে খুব একটা ভুল বলেনি, সেটা কিন্তু আমরা এর পরেই বুঝতে পারি.! আমরা দেখতে পাই নিশা জেলের ভেতরে বসেই তার বাবার মৃত্যুর জন্য দায়ী শঙ্খ ও মেসোর জন্য ফিল্ডিং সেট করে দেয়। নিশা প্রথমে শঙ্খর হাত পা ভেঙ্গে বিছানা সজ্জা করার প্ল্যান করে.! সেই মতোই সে ভানুকে সমস্তটা বুঝিয়ে বলে।

অপরদিকে আমরা আবার এটাও দেখতে পাই, যে নিশা শহরের কোন এক বড় কনস্ট্রাকশন বিজনেস ম্যানের সাথেও হাত করে ফেলে.! আর তারই সাহায্যে মেসোকেও জব্দ করার প্ল্যান করে ফেলে। 😱

এদিকে প্রিক্যাপে আবার দেখতে পাচ্ছি কাকি মণির জন্মদিন উপলক্ষে ব্যানার্জি বাড়ীর তরফ থেকে একটি ক্লাবে পার্টির আয়োজন করা হয়। আর নিশার করা প্ল্যান মতোই ভানু সেই পার্টির গেটের সামনেই শঙ্খকে মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়ে চলে যায়। 👀 স্বাভাবিকভাবেই সেই খবরটা জানার পরই চমকে যায় ব্যানার্জি বাড়ির সবাই। 👀

So নিশা যে জেলে বসে ফাঁকা আওয়াজ দেয়নি, সেটা কিন্তু এখান থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে.! তাই এবার শুধু এটাই দেখার, এরপর সে মেসোর সাথে কি করে.? 🤔 সাথে এটাও দেখার, নিশাই যে শঙ্খর সাথে এমনটা করেছে, সেটা উজি বুঝতে পারে কিনা.? 🤔

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
পুলস্ত্যের জোরজবরদস্তি, কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি নয়! গত জন্মে ফুলকে হারিয়েছিল মুরারি, এই জন্মে দিতিকে বাঁচাল গোরা—এবার কি স্ত্রীর মর্যাদা দিয়ে দিতিকে ব্রজধামে ফিরিয়ে নিয়ে যাবে?
Read More »