জি বাংলার অন্যতম জনপ্রিয়, “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালে এই মুহূর্তে গল্প এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে একের পর এক টুইস্টে দর্শকদের আগ্রহ আরও বেড়ে গেছে। সাম্প্রতিক এপিসোডগুলোতে যা দেখানো হয়েছে, তা গল্পকে একেবারে নতুন মোড়ে নিয়ে গেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!সাম্প্রতিক পর্বে দেখা যায়, রাজলক্ষ্মী দেবী হাতজোড় করে অপর্ণার কাছে অনুরোধ করেন সিংহ রায় বাড়ি ছেড়ে চলে যেতে। পরিস্থিতির চাপে অপর্ণা সেই সিদ্ধান্ত মেনে নেয় এবং নিজের মা-বাবাকে নিয়ে নতুন করে জীবন শুরু করার জন্য এক গ্রামে চলে যায়। যাওয়ার আগে সে আর্যর জন্য একটি চিঠি রেখে যায়, যেখানে সে বিশ্বাসের সাথে জানায় যে আর্য তাকে সাত দিনের মধ্যে খুঁজে বের করবে।
কিন্তু বাস্তবটা অন্যরকম। আর্য অনেক চেষ্টা করেও অপর্ণার কোনো খোঁজ পায় না। এই ব্যর্থতা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। শেষ পর্যন্ত সেও সিংহ রায় বাড়ি ছেড়ে দিয়ে গেস্ট হাউসে থাকতে শুরু করে। তবে তার একটাই লক্ষ্য থাকে, যেভাবেই হোক অপর্ণাকে খুঁজে বের করা।
অন্যদিকে অপর্ণা নতুন জীবনের পথে পা বাড়ালেও শুরুটা সহজ হয় না। গ্রামে পৌঁছানোর পরই তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেই অবস্থায় বাবাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে স্থানীয় নেতা শ্রীনাথ সামন্তর সঙ্গে তার সমস্যা তৈরি হয়। নানা বাধা পেরিয়ে শেষমেশ অপর্ণা বাবাকে নিয়ে পৌঁছে যায় সেই গ্রামের হাসপাতালে।
এখানেই গল্পে আসে বড় টুইস্ট। যে হাসপাতালে অপর্ণা তার বাবার চিকিৎসার জন্য আসে, সেটি আর কেউ নয়, আর্য সিংহ রায়ের অনুদানে পরিচালিত। ফলে এখান থেকেই আবার নতুন করে প্রশ্ন উঠছে, এই সূত্র ধরেই কি আর্য অপর্ণার খোঁজ পেয়ে যাবে.?
এদিকে সিংহ রায় বাড়িতে অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে। আর্য বাড়ি ছেড়ে চলে যাওয়ায় ভেঙে পড়েন রাজলক্ষ্মী দেবী। ঠিক সেই সময়েই সুযোগ নেয় নকল রাজনন্দিনী। এতদিন অসুস্থতার ভান করা ঐ মহিলা হঠাৎ করেই সুস্থ হয়ে ওঠে এবং বাড়ির সমস্ত দায়িত্ব নিজের হাতে নিতে চায়।
এই আচরণেই সন্দেহ তৈরি হতে শুরু করে রাজলক্ষ্মী দেবীর মনে। তিনি ভাবতে থাকেন, অপর্ণাই কি তবে সত্যি কথা বলেছিল। আর যাকে তিনি এতদিন নিজের মেয়ে ভেবে এসেছেন, সে কি আসলে আসল রাজনন্দিনী নয়.?
সবকিছুর মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কিংকর। শুরু থেকে যে এই পুরো ঘটনার পেছনে রয়েছে, সেই কিংকর কোনোভাবেই চাইছে না আর্য অপর্ণাকে খুঁজে পাক। আর্যর এই খোঁজার চেষ্টা তার পরিকল্পনাকে ভেস্তে দিতে পারে, আর তাই সে এখন আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে।
সব মিলিয়ে গল্প এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখানে একদিকে নতুন করে শুরু করতে চাওয়া অপর্ণা, অন্যদিকে তাকে খুঁজে পাওয়ার জন্য মরিয়া আর্য, আর মাঝখানে লুকিয়ে থাকা একাধিক সত্য। এখন দেখার, এই জটিল সম্পর্কের সমীকরণ কোন দিকে মোড় নেয় এবং শেষ পর্যন্ত সত্যিটা সামনে আসে কীভাবে.?




