তাহলে নিশা যেমনটা প্ল্যান করেছিল, ভানু তাহলে তেমনটা এক্সিকিউটও করে ফেললো। শঙ্খকে সুযোগ বুঝে গাড়ি থেকে টেনে বের করে উদুম ক্যালান ক্যালালো ভানুর লোকেরা। মানে নিশা যেমনটা চেয়েছিল, তেমন ভাবেই হাত-পা ভেঙ্গে রেখে দেওয়া হল শঙ্খর। হ্যাঁ, জি বাংলার অন্যতম জনপ্রিয় “জোয়ার ভাঁটা” সিরিয়ালের গতকালের এপিসোডে আমরা এরকমটাই দেখতে পেলাম। 👍
তবে আন্দাজে হলেও ঢিলটা কিন্তু সঠিক জায়গাতেই ছুঁড়লো মেসো। মেসো এসে ঐশিকে জানিয়ে দিল, যে শঙ্খকে উজি এবং নিশা প্ল্যান করেই মেরেছে। আর কি, এর ফলে ঐশী তিড়িংবিড়িং নাচ শুরু করে দিল। হাসপাতালের মধ্যেই ঋষি ও কাকুমণির সামনেই উজিকে ধমকি দিল ঐশী। ঐশী জানিয়ে দিল, যদি একবার প্রমাণ হয়ে যায়, যে তার স্বামীর এই অবস্থার পেছনে নিশা ও উজির হাত রয়েছে, তাহলে সে দুই বোনকে ছেড়ে দেবে না। 👀
যদিও জিৎ বসু স্পষ্ট ভাবে জানিয়ে দেয়, যে উজি বা নিশা, কারও বিরুদ্ধেই কোন প্রমাণই পাওয়া যায়নি.! সাথে জিৎ বসু এটাও জানায়, যে শঙ্খর এমন অবস্থার পিছনে কারা রয়েছে তার প্রমাণ পাওয়া না গেলেও ঋশির মায়ের লকার থেকে কে গয়না চুরি করেছে, তার হদিস তারা পেয়ে গেছে। স্বাভাবিকভাবেই এটা শুনেই সতর্ক হয়ে যায় মেসো। সে ওই চোরটিকেও সমস্ত কিছুর ব্যাপারে সতর্ক করে দেয়। এরপর জিৎ বসু যখন সেই চোরটিকে গ্রেফতার করে, তখন সেই চোরটি সমস্তটা স্বীকার করে নেয়। 😱
কিন্তু প্রিক্যাপ তো আবার অন্য কথা বলছে.! আমরা দেখতে পাচ্ছি, যে ওই চোরটি নিশা ও উজির বিরুদ্ধেই সাক্ষ্য দিয়ে দেয়। চোরটি জানায়, যে নিশা তাকে টাকা দিয়েছে এবং উজি তাকে ওই লকারের চাবি দিয়ে বাড়িতে ঢুকতে সাহায্য করেছে। স্বাভাবিকভাবেই এটা শুনেই চমকে যায় নিশা ও উজি.! চমকে যায় ঋষি এবং জিৎ বসুও।
So, বুঝতেই তো পারছো মেসো কিন্তু খেলাটাকে পুরো ঘুরিয়ে দিল.! তাই এখন শুধু এটাই দেখার, চোরের কথা অনুযায়ী জিৎ বসু এবং ঋষি উজি ও নিশাকেই দায়ী করে, নাকি তারা বুঝতে পেরে যায় যে এই সবটাই সাজানো.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋



