বাংলার টেলিভিশন দুনিয়ায় আবারও জমে উঠেছে TRP-এর লড়াই। কালীপুজো, ভাইফোঁটা পেরিয়ে এবার শুরু হলো একদম নতুন সপ্তাহের রেটিং ব্যাটেল। আর সেই যুদ্ধের শুরুতেই চমকে দিল জি বাংলার হেভিওয়েট ধারাবাহিক “পরিণীতা”। আগের সপ্তাহেও টপার ছিল, আর এবারও সেটা ধরে রেখেছে আরও বেশি রেটিং নিয়ে! 👑
👑 TRP Topper of the Week – “পরিণীতা” (6.8)
জি বাংলার “পরিণীতা” একদম রাজত্ব করছে টেলিভিশনের TRP চার্টে। পারুল ও রায়ানের ড্রামা, থ্রিলার মিক্স গল্প, আর ইউনিভার্সিটির প্রতিযোগিতার লাইন আপ দর্শককে বেঁধে রেখেছে টানটান উত্তেজনায়। আগের সপ্তাহের 6.1 থেকে এবার সরাসরি 6.8 — অর্থাৎ স্পষ্ট জাম্প। এই ধারাবাহিক এখন জি বাংলার আসল TRP পাওয়ারহাউস। 🔥
🥈 2nd Position – “পরশুরাম” (6.6)
স্টার জলসার “পরশুরাম” দ্বিতীয় স্থানে নিজের জায়গা শক্ত করেই রেখেছে। সাম্প্রতিক গল্পের থ্রিলার এবং টুইস্টগুলো দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ধারাবাহিকভাবে পারফর্ম করছে, আর এই গতি বজায় থাকলে পরের সপ্তাহেই শীর্ষে চলে আসা অস্বাভাবিক কিছু নয়। 👍
🥉 3rd Position – “জগদ্ধাত্রী” / “রাঙামতি” (6.4)
দুই চ্যানেলের দুই ব্লকবাস্টার এখন যৌথভাবে তৃতীয় স্থানে। “জগদ্ধাত্রী” ১১৫০ এপিসোড পার করেও এখনো প্রাসঙ্গিক, আর “রাঙামতি” নতুন টুইস্টে জমে উঠেছে। দর্শক বলছে, “পুরনো গল্পে নতুন রঙ” — এই ট্যাগটা একদম ফিট। 🎬
🌸 4th Position – “চিরদিনই তুমি যে আমার” (6.2)
রোম্যান্স, মেলোড্রামা আর মিউজিকের কম্বিনেশন এখনো অটুট। আর্য ও অপর্ণার বিয়ের পাটিপত্র পড়ার দৃশ্য দর্শককে এতটাই ছুঁয়েছে যে এই সপ্তাহে সিরিয়ালটি 6.2 রেটিং ধরে রেখেছে। ক্রিয়েটিভ টিমকে এককথায় কুর্নিশ। 👏
🔥 5th Position – “ফুলকি” / “আমাদের দাদামণি” (6.1)
এই দুই ধারাবাহিক যেন TRP চার্টে ভাই-ভাই। দুটোই নিজেদের আলাদা ফ্যানবেস ধরে রেখেছে। “ফুলকি” এখনও তার কনসিসটেন্সি প্রমাণ করছে, আর “দাদামণি”-ও একতরফা তার স্লট ধরে রেখেছে। 😱
আর এই সপ্তাহে রাতের দিকের স্লটে কিন্তু ট্রেন্ড করছে জি বাংলার দুটো সিরিয়াল “কনে দেখা আলো” (4.9) এবং “আনন্দী” (2.8) TRP নিয়ে। 🔥
তাই অবশ্যই এখানে আলাদা করে বলতে হবে “কনে দেখা আলো” এবং “আনন্দী”-র কথা.! জি বাংলার এই দুটো সিরিয়াল-ই কিন্তু গত সপ্তাহে দুই ভার্সেস একের লড়াইয়ে তাদের স্লট হারিয়েছিল। কিন্তু এই সপ্তাহে আবারও ধামাকাদার কাম ব্যাক করে বুঝিয়ে দিল, লড়াই দুই এর সাথে একের হোক বা দশের সাথে একের.! যদি কনটেন্টে দম থাকে এবং সাথে দর্শকের ভালোবাসা, তাহলে কোন কিছুই অসম্ভব নয়। 💪
★ এবার দেখে নিন এই সপ্তাহের সম্পূর্ণ TRP তালিকাটি: 👇
#EsoSerialDekhiExclusive 👑
#TRPUpdate✨ #FullList
6th Nov | Thursday
•• 15+ Urban M+F WK 43
📺 ভোলে বাবা — 2.8 | কুসুম — 4.5
📺 কম্পাস — 4.7 | তুই আমার হিরো — 5.1
📺 লক্ষ্মী ঝাঁপি — 5.4 | চিরদিনই তুমি যে আমার — 6.2
📺 ও মোর দরদিয়া — 5.8 | জগদ্ধাত্রী — 6.4
📺 রাঙ্গামতি তীরন্দাজ — 6.4 | ফুলকি — 6.1
📺 পরশুরাম — 6.6 | পরিণীতা — 6.8 👑
📺 রাজরাজেশ্বরী রাণী ভবানী — 5.8 | আমাদের দাদামণি — 6.1
📺 চিরসখা — 5.5 | জোয়ার ভাঁটা — 5.4
📺 9:30 — অনুরাগের ছোঁয়া + গৃহপ্রবেশ (15 min) — 4.5
📺 10:15 — গৃহপ্রবেশ (15 min) + শুভ বিবাহ — 2.7
📺 কনে দেখা আলো (45 min) — 4.9
📺 আনন্দী (45 min) — 2.8
📺 কুসুম [R] — 1.9 | লক্ষ্মী ঝাঁপি [R] — 1.3
#BengaliSerials #TRPList
#EsoSerialDekhi #BanglaEntertainment
এই সপ্তাহে জি বাংলা আবারও নিজেদের শক্ত অবস্থান বজায় রেখেছে। সন্ধ্যে থেকে রাত অবধি শুধুমাত্র দুটো বাদে আর সবকটি স্লটেই কিন্তু বাজি মেরেছে জি বাংলা। স্টার জলসা “পরশুরাম”, “রাঙামতি” এবং “চিরসখা” দিয়েই লড়াই চালাচ্ছে। তবে TRP ফারাক খুব বেশি নয়। তাই আগামী সপ্তাহে পরিস্থিতি যে পুরো বদলে যেতে পারে, তা বলাই যায়।
So, TRP মানেই কিন্তু চমক। তাই এক সপ্তাহে রাজত্ব করা সিরিয়াল পরের সপ্তাহে নেমেও যেতে পারে, আবার পিছিয়ে থাকা সিরিয়ালও হঠাৎ টপার হয়ে উঠতে পারে। বাকি তোমরা কে কোন ধারাবাহিকের ফ্যান.? 🤔 এই সপ্তাহের ফলাফল দেখে খুশি না হতাশ.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..! 💬
“পরিণীতা”-র জয়যাত্রা অব্যাহত। তবে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে “পরশুরাম”। উল্টো দিকে “কনে দেখা আলো” এবং “রাঙামতি”-র কামব্যাক চমকে দিল সকলকে.! 🔥
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
February 28, 2026
No Comments

TRP Update
Amit Barik
February 26, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
February 22, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
February 22, 2026
No Comments
