ফাঁদ বুঝেও মর্গে গেল উজি! জিৎ–ঋষির সামনে ধরা পড়তেই বিস্ফোরক মোড়—আরাত্রিকার কাঁপানো পারফরম্যান্সে থমকে গেল দর্শক—সোশ্যাল মিডিয়ায় শুধু একটাই কথা, ‘এমন অভিনয় আগে দেখিনি’! 🔥🔥

জি বাংলার অন্যতম জনপ্রিয় “জোয়ার ভাঁটা” সিরিয়ালে গতকাল হয়ে গেল আবারও একটি দুর্ধর্ষ এপিসোড। এপিসোডটি এতটাই ভালো ছিল, বিশেষ করে অভিনয়, যেটা দেখে এক্কেবারে মন্ত্র মুগ্ধ হয়ে গেলাম। 😱

এবার যদি এপিসোডের কথায় আসি.! গতকালের এপিসোডে উজির অবস্থাটা ঠিক এমন হয়ে গেল, যেটাকে ওই যে বাংলায় বলে না — “পচা শামুকে পা কাটা”, ঠিক সেই রকমই হয়ে গেল.! 👀 মানে যারা এত বড় বড় কাণ্ডকারখানা ঘটালো, তারা শেষে কিনা এইভাবে একটা সামান্য ফাঁদে ধরা পড়ে গেল.! 😥

আমরা কি দেখলাম.? দেখলাম যে জিৎ বসু হাজির হয় ব্যানার্জি বাড়িতে। আর তারপর সে সবাইকে জানায় হরিপ্রসাদ বাবুর বড় মেয়ে নিশাকে তারা খুঁজে পেয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সে মারা গেছে। তাকে কেউ বা কারা মেরে ফেলে দিয়ে গেছে। 👀 স্বাভাবিকভাবেই মাথা খারাপ হয়ে যায় উজির। ফলে সে সুযোগ বুঝেই মাঝ রাতে ভানুর সাথে যোগাযোগ করে মর্গে চলে যায় মৃতদেহ শনাক্ত করতে। 👍 কিন্তু এমনটা নয়, যে উজি বুঝতে পারেনি ওটা জিৎ বসুর পাতা ফাঁদ হতে পারেনা.! সে বুঝতে পেরেছে, কিন্তু তা সত্ত্বেও সে সেই পাতা ফাঁদে পা দিয়েছে। 😥

প্রিক্যাপে তো দেখলাম ঋষি ও জিতের সামনে ধরা পড়ে গেছে উজি অর্থাৎ উজ্জ্বলা মিত্র। 😱 আর ঋষির ভাবভঙ্গি দেখেও তো সুবিধের লাগলো না। 👀 তবে যেটা এই মুহূর্তে সুবিধের, সেটা হচ্ছে ব্যানার্জি বাড়ির আর কেউ কিন্তু এখনো পর্যন্ত জানে না, যে বিভা এবং জ্যোতিই হচ্ছে হরিপ্রসাদ বাবুর দুই মেয়ে। 👍

এবার যদি অভিনয়ের কথায় আসি। সত্যি বলতে কি আরাত্রিকার অভিনয় দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। 😱 দেখো আজকে কিন্তু শুধুমাত্র যে আরাত্রিকা একাই ফাটিয়ে অভিনয় করেছে তেমনটা মোটেও নয়.! আজকে ঋষি অর্থাৎ অভিষেক শর্মাও কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে। 🔥

তাসত্ত্বেও আমি শুধুমাত্র আজকে আরাত্রিকার কথাটা এই জন্যেই বলছি, কারণ সে আজকে যেটা করেছে, সেটা এক কথায় জাস্ট বলে বোঝানো মুশকিল। 😱 মানে তোমরা যদি সময় পাও তাহলে আর একবার শুধুমাত্র উজি যখন তার ঘরেতে গেল এবং বারবার তার দিদিকে ফোন করছিল, সেই মুহূর্তটা দেখো.! আমি কথা দিচ্ছি তোমরা যদি আবার ভালো করে দেখো, তোমাদের গায়ে কাঁটা দিতে বাধ্য। 👍

আমার তো গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গিয়েছিল। বিশেষ করে সেই মুহূর্তে যখন উজি তার দিদিকে ফোন করছিল, কিন্তু তাকে ফোনে পাচ্ছিলনা.! তারপরে সে যখন সেই মুহূর্তে ফোন করতে করতে কেঁপে কেঁপে উঠছিল, সেই মুহূর্তটা…উফফঃ 🔥🔥🔥 সত্যি বলতে কি এটাকে বলে বোঝানো সত্যিই খুব মুশকিল.! অসাধারণ অভিনয় করেছে আরাত্রিকা, জাস্ট অসাধারণ।

So এবার তোমরা বলো, তোমাদের কেমন লেগেছে গতকালের এপিসোডে আরাত্রিকার অভিনয়.? 🤔 আর কি মনে হয়, ঋষি ও জিৎ বসু সমস্ত সত্যিটা যে জেনে গেল, এরপর তারা কি করবে নিশা ও উজির সাথে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
দোল পূর্ণিমায় বিশ্বাসঘাতকতা বনাম ন্যায়ের লড়াই? জেলে নিশার গর্জন—“কোন জেল আমায় আটকাতে পারবে না”, উজির শপথ—“তোর সামনে দাঁড়াব আমি”। এবার কি ন্যায় বনাম প্রতিশোধে ছিন্নভিন্ন হবে দুই বোনের সম্পর্ক?
Read More »
Bangla Serial
Amit Barik
“ডাকবে না আমায় অপর্ণা বলে”—ভবিষ্যৎবাণী সত্যি করে দোলের দিনই আত্মপ্রকাশ করল রাজনন্দিনী, স্তম্ভিত আর্যের সামনে ঘোষণা—ফিরেছি সব হিসেব মেলাতে, উত্তেজনায় কাঁপছে দর্শক মহল!
Read More »
TRP Update
Amit Barik
স্লট বদলের মাস্টার স্টোকেই উল্টে গেল খেলা! আবারও বেঙ্গল টপার পরিণীতা, মৃতপ্রায় দাদামণির কামব্যাক—নতুন সময়েই জোয়ার ভাঁটার ঝড়ে গুঁড়িয়ে গেল গতবারের বেঙ্গল টপার! 🔥
Read More »
Bangla Serial
Amit Barik
স্ত্রী কিংবা মা—একজনকে বেছে নাও! কাত্যায়নী দেবীর আলটিমেটামে চাপে গোরা! গান না ছাড়ার শপথ নিয়ে রাস্তায় নামল দিতি—শেষমেশ জিতবে কে, দিতির জেদ নাকি কাত্যায়নীর শর্ত?
Read More »
Bangla Serial
Amit Barik
ভাগ্যের চক্রে হাঁড়িকাঠে মাথা দেওয়া পারুলকে বাঁচাতে ভালোবাসার কথা স্বীকার করলো রায়ান! কিন্তু শিরিনের হাত থেকে সে কি বাঁচাতে পারবে পারুলকে? আর এই ভালোবাসার কথা পরে সে অস্বীকার করবে না তো?
Read More »