বনলতা আছে, তবু লাজো চাই! তেমনি সুদেব আছে, তবু অনুভব চাই! কনে দেখা আলোয় অনুভব ও লাজোর ‘ভাই আপ চাহতে ক্যায়া হো’ মুহূর্ত 😜

‎জি বাংলার অন্যতম জনপ্রিয় “কনে দেখা আলো” সিরিয়ালটি কিন্তু দর্শকদেরকে দারুন খেল দেখাচ্ছে। 👀 মানে এতোদিন যখন লাজো তার বর সুদেবকে বার বার বলতো তাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তখন সুদেব সাহস করে তাকে নিয়ে যেতে পারেনি.! 🥹

‎কিন্তু আজ যখন সুদেব বনলতার কথায় বুকে সাহস জুটিয়ে বাড়ির সকলকে রাজি করিয়ে লাজোকে তার বাড়িতে সসম্মানে ফিরিয়ে নিয়ে যেতে অনুভবের বাড়িতে হাজির হয়েছে, তখন লাজো আবার সুদেবের সাথে যেতে চাইছে না। 😱 এমনকি অনুভবও লাজোকে উচ্চ শিক্ষার দোহাই দিয়ে ছাড়তে চাইছে না.! 👀

‎আসলে লাজো তার বরের সাথে যেতে চাইবেই বা কেন, আর অনুভবই বা তার নিজের বৌ বনলতা থাকতে লাজোকে ছাড়তে চাইবে কেন.? 🤔 আরে অনুভব ও লাজো যে লাজ-শরম, ন্যায়-অন্যায়, ঠিক-ভুলের মাথা খেয়ে খুল্লাম খুল্লা পরকীয়ার খেলায় মেতে উঠেছে। 😜

‎মানে তারা এখন পরকীয়ার নেশায় এতোটাই উন্মাদ হয়ে গেছে, যে অবলীলায় নিজেদের স্বামী-স্ত্রীক ঘোল খাইয়ে দিচ্ছে। 👀 অথচ অনুভব বা লাজো দু’জনের কাছেই কিন্তু সুযোগ ছিলো নিজেদের বিয়েটাকে ভেঙে ভালোভাবে সুখে সংসার করার.! তখন তারা কিন্তু সেটা করলোনা। তখন তারা নিজেদের স্বামী-স্ত্রীর সাথে থাকাটাকেই বেছে নিল। কিন্তু এখন যখন সমস্তকিছু ঠিক হওয়ার কথা, তখন আবার সমস্তটা ঘেঁটে ‘ঘ’ হয়ে গেলো। 😝

‎যদিও এইসবের মাঝে লাজোকে দোষী করাটা বোধহয় উচিৎ হবে না.! কারণ সে কিন্তু তার বর সুদেবকে নিয়ে ভালোই ছিলো.! অনুভবের বাড়ির লোকের কাছে লাথি-ঝাঁটা খেলেও নিজের স্বামীর সাথে সংসার করা নিয়ে স্বপ্ন দেখেই যাচ্ছিল। কিন্তু সেই সময়ই তার জীবনে এসে হাজির হলো এই অনুভব নামক আরও একটা মেরুদণ্ডহীন অথচ শিক্ষিত লোক। আর কি, এরপর সে ছলে বলে কৌশলে সিধে সাদা লাজোটিকে জড়িয়ে নিলো তার ঐ নোংরা পরকীয়ার জালে.! 🥹

‎ঐ অনুভব ছেলেটি এখন নিজের বৌ বনলতাকেও ছাড়ছে না.! আর নিজের পরকীয়া প্রেমিকা লাজোকেও তার বরের সাথে সংসার করতে দিতে চাইছে না.! 👀 আর এখানেই আমার বলতে ইচ্ছে করছে একটি জনপ্রিয় হিন্দি সিনেমার সেই বিখ্যাত ডায়লগ….”ভাই আপ চাহতে ক্যায়া হো?” এবং “বড়ে হারামি হো ইয়ার তুম।” 😭

‎So দেখে তো বোঝাই যাচ্ছে, এবার এই খুল্লাম খুল্লা পরকীয়ার খেলায় শুধু বনলতা বা অনুভবের পরিবার নয়, সুদেব এবং তার পরিবারও ছারখার হতে চলেছে.! আর যদি তেমনটা হয়, তাহলে সুদেব যে তার বাবা-মাকে বড় বড় মুখ করে লাজোর সতী সাবিত্রী হওয়ার কথাটা বলেছিল, সেটা কিন্তু মিথ্যে হয়ে যাবে.! 😱

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
দোল পূর্ণিমায় বিশ্বাসঘাতকতা বনাম ন্যায়ের লড়াই? জেলে নিশার গর্জন—“কোন জেল আমায় আটকাতে পারবে না”, উজির শপথ—“তোর সামনে দাঁড়াব আমি”। এবার কি ন্যায় বনাম প্রতিশোধে ছিন্নভিন্ন হবে দুই বোনের সম্পর্ক?
Read More »
Bangla Serial
Amit Barik
“ডাকবে না আমায় অপর্ণা বলে”—ভবিষ্যৎবাণী সত্যি করে দোলের দিনই আত্মপ্রকাশ করল রাজনন্দিনী, স্তম্ভিত আর্যের সামনে ঘোষণা—ফিরেছি সব হিসেব মেলাতে, উত্তেজনায় কাঁপছে দর্শক মহল!
Read More »
TRP Update
Amit Barik
স্লট বদলের মাস্টার স্টোকেই উল্টে গেল খেলা! আবারও বেঙ্গল টপার পরিণীতা, মৃতপ্রায় দাদামণির কামব্যাক—নতুন সময়েই জোয়ার ভাঁটার ঝড়ে গুঁড়িয়ে গেল গতবারের বেঙ্গল টপার! 🔥
Read More »
Bangla Serial
Amit Barik
স্ত্রী কিংবা মা—একজনকে বেছে নাও! কাত্যায়নী দেবীর আলটিমেটামে চাপে গোরা! গান না ছাড়ার শপথ নিয়ে রাস্তায় নামল দিতি—শেষমেশ জিতবে কে, দিতির জেদ নাকি কাত্যায়নীর শর্ত?
Read More »
Bangla Serial
Amit Barik
ভাগ্যের চক্রে হাঁড়িকাঠে মাথা দেওয়া পারুলকে বাঁচাতে ভালোবাসার কথা স্বীকার করলো রায়ান! কিন্তু শিরিনের হাত থেকে সে কি বাঁচাতে পারবে পারুলকে? আর এই ভালোবাসার কথা পরে সে অস্বীকার করবে না তো?
Read More »