“বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর” — মহাপ্রভুই জীবন ফিরিয়ে দিয়েছেন, গোরার এই দাবি পুরোপুরি মানতে না পারলেও অস্বীকার করতে পারল না দিতি। 😱

“বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর” — জি বাংলার সদ্য শুরু হওয়া “তারে ধরি ধরি মনে করি” সিরিয়ালটি যেন বারবার আমাদের সেই কথায় মনে করাচ্ছে.! 👍 আসলে সম্প্রতি এই সিরিয়ালে আমরা দেখতে পেলাম পুলস্ত্য গোরাকে মেরে নদীতে ফেলে পালিয়ে যায়। 👀 দিতি সেটি নিজের চোখে দেখে। দিতি দেখে, যে পুলস্ত্য পেছন থেকে গোরার মাথায় আঘাত করার পর সে নদীর পাড়ের সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে নদীতে পড়ে গিয়ে তলিয়ে যায়। 😱

স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যায় দিতি। পুলস্ত্য সেখান থেকে চলে গেলে দিতি সাহায্যের জন্য চিৎকার করে। কিন্তু হাজারো চিৎকার করার পরও কেউ যখন আসে না, তখন দিতি নিরুপায় হয়ে মহাপ্রভুর কাছে গোরার প্রাণ ভিক্ষার জন্য কাতর আবেদন জানিয়ে কাঁদতে থাকে.! 😥 আর এরপরেই আমরা দেখি এক অলৌকিক কান্ড। আমরা দেখতে পাই মহাপ্রভু স্বয়ং গোরাকে জল থেকে তুলে নিয়ে আসে। 😱

স্বাভাবিকভাবেই দিতি যখন গোরাকে নদীর পাড়ে পড়ে থাকতে দেখে, তখন সে চমকে যায়.! এরপর সে দৌড়ে গিয়ে দেখে গোরা জীবিত রয়েছে। এরপর গোরার যখন জ্ঞান ফিরে তখন সে তাকে সমস্তটা বলে.! গোরা জানায় এই সমস্তটাই মহাপ্রভুর কৃপা.! দিতির কাতর আবেদন শুনেই মহাপ্রভু তার প্রাণ ফিরিয়ে দিয়েছে.! কিন্তু দিতি এটা কিছুতেই মানতে চায় না। উল্টোদিকে সে আবার এই কথাটাকে ফেলে দিতেও পারে না। কারণ গোরা যেমন চমৎকপ্রদভাবে নদী থেকে উঠে এসেছে, ঠিক তেমনি গোরার মাথার পেছনে কিন্তু আঘাতের কোন চিহ্নই নেই.! 😱

এরপর দিতি এবং গোর বাড়ি ফিরে যায়। দিতি কিছুতেই তার মাথা থেকে এই অলৌকিক ঘটনার কথাটা বের করতে পারেনা.! তাই সে ঠিক করে সে নিজে এবার পরীক্ষা করে দেখবে, যে মহাপ্রভু সত্যি সত্যিই রয়েছে কিনা.? 🤔 সেই মতোই সে রাতের বেলায় নিজের থেকে মহাপ্রভুর মন্দিরে নেমে আসে। আর তখনই সে হঠাৎ করে চন্দনের গন্ধ পায়.! আর ইন্টারেস্টিংলি এই চন্দনের গন্ধ দিতি নদীর পাড়েও পেয়েছিল, যখন গোরা জল থেকে উঠে এসেছিল.! 😱

এই কথাটা দিতি গোরাকে জানালে গোরা শোনার পর গোরা দিতিকে বলে এরপরেও কি তুমি বিশ্বাস করবে যে মহাপ্রভু নেই.? 🤔 তখন দিতি বলে, আমি যদি বিশ্বাস না করি তাহলে মহাপ্রভু কি আমাকে শাপ দেবে.? 🤔 তখন গোরা বলে, মহাপ্রভু কাউকে শাপ দেয় না। হয়তো এখন তুমি বিশ্বাস করছো না.! কিন্তু যেদিন থেকে তুমি বিশ্বাস করা শুরু করবে, সেদিন থেকেই দেখবে মহাপ্রভু তোমারও বিপদে এগিয়ে আসবে.! 🙏

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
দোল পূর্ণিমায় বিশ্বাসঘাতকতা বনাম ন্যায়ের লড়াই? জেলে নিশার গর্জন—“কোন জেল আমায় আটকাতে পারবে না”, উজির শপথ—“তোর সামনে দাঁড়াব আমি”। এবার কি ন্যায় বনাম প্রতিশোধে ছিন্নভিন্ন হবে দুই বোনের সম্পর্ক?
Read More »
Bangla Serial
Amit Barik
“ডাকবে না আমায় অপর্ণা বলে”—ভবিষ্যৎবাণী সত্যি করে দোলের দিনই আত্মপ্রকাশ করল রাজনন্দিনী, স্তম্ভিত আর্যের সামনে ঘোষণা—ফিরেছি সব হিসেব মেলাতে, উত্তেজনায় কাঁপছে দর্শক মহল!
Read More »
TRP Update
Amit Barik
স্লট বদলের মাস্টার স্টোকেই উল্টে গেল খেলা! আবারও বেঙ্গল টপার পরিণীতা, মৃতপ্রায় দাদামণির কামব্যাক—নতুন সময়েই জোয়ার ভাঁটার ঝড়ে গুঁড়িয়ে গেল গতবারের বেঙ্গল টপার! 🔥
Read More »
Bangla Serial
Amit Barik
স্ত্রী কিংবা মা—একজনকে বেছে নাও! কাত্যায়নী দেবীর আলটিমেটামে চাপে গোরা! গান না ছাড়ার শপথ নিয়ে রাস্তায় নামল দিতি—শেষমেশ জিতবে কে, দিতির জেদ নাকি কাত্যায়নীর শর্ত?
Read More »
Bangla Serial
Amit Barik
ভাগ্যের চক্রে হাঁড়িকাঠে মাথা দেওয়া পারুলকে বাঁচাতে ভালোবাসার কথা স্বীকার করলো রায়ান! কিন্তু শিরিনের হাত থেকে সে কি বাঁচাতে পারবে পারুলকে? আর এই ভালোবাসার কথা পরে সে অস্বীকার করবে না তো?
Read More »