জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” সিরিয়ালের একটা দুর্দান্ত প্রোমো ড্রপ করা হয়েছে। সেই প্রোমোতে আমরা দেখতে পাচ্ছি, এতদিন যেই পারুল অন্যকে হাঁড়ি কাঠে মাথা দিতে বাধ্য করিয়ে এসেছে, ভাগ্যের চক্রে আজকে সে নিজেই হাঁড়ি কাঠে মাথা দিয়ে পড়ে রয়েছে। 😱
আসলে প্রোমোর শুরুতেই আমরা দেখতে পাই বসু বাড়ির সবাইকে নিয়ে রায়ানের বাবা আবারও একটা প্ল্যান করে। উনি রায়ানের মুখ দিয়ে পারুলকে তার ভালোবাসার কথা স্বীকার করাতে পারুল ও রায়ানকে কোন একটা মন্দিরে পাঠিয়ে দেন.! সেই মন্দিরের নাকি আবার একটা ইতিহাস রয়েছে। সেই মন্দিরে নাকি কোন এক পূর্ণিমার রাতে কোন এক কাপালিক একটা স্ত্রীকে তুলে নিয়ে যায় বলি দিবে বলে.! আর স্বামী যদি তার ভালোবাসার কথা স্বীকার করে তাহলেই নাকি সেই স্ত্রী প্রাণে বাঁচে.! 😱
সেই মতোই বসু বাড়ির সবাই মিলে পারুল ও রায়ানকে সেখানে পাঠিয়ে দেয়। আর তারপরেই আমরা দেখতে পাই পারুল হাঁড়িকাঠে মাথা দিয়ে রয়েছে এবং একজন কাপালিক তাকে বলি দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে। ঠিক তখনই সেখানে হাজির হয় রায়ান এবং সে স্বীকার করে, যে সে পারুলকে ভালোবাসে। 😍 কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সেই কাপালিকটি আবার শিরিনের লোক। আর শিরিন তার লোককে আদেশ দেয় সে যেন পারুলের বলি দিয়ে দেয়.! 😱
So এবার শুধু এটাই দেখার, রায়ান ঐ ভন্ড কাপালিকের হাত থেকে পারুলকে বাঁচাতে পারে কিনা.? আর রায়ান যদি পারুলকে বাঁচিয়ে নেয়, তাহলে পারুলকে বাঁচানোর পর সে আবার তার পারুলকে এই ভালোবাসার কথাটাকে অস্বীকার করে কিনা.? কারণ রায়ান কি রকম ছেলে সেটা আমরা সকলেই জানি। এই ছেলের কিন্তু একটা খুব বাজে স্বভাব রয়েছে। সে এইভাবে প্রত্যেকবার পারুলকে ভালোবাসার কথা বলে এবং পরে আবার সেটা অস্বীকার করে। তাই সে বরাবর যেমনটা করে এবারও কি ঠিক তেমনটা করবে.? সে আবার এটা বলে বসবে না তো, যে আমি শুধুমাত্র পারুলকে প্রাণে বাঁচাতেই তাকে ভালোবাসার কথাটা বলেছি.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!!



