বাংলার অন্যতম জনপ্রিয় “তারে ধরি ধরি মনে করি” সিরিয়ালের গত পর্বেই আমরা দেখেছিলাম দিতিকে কায়দা করে নার্সিংহোম থেকে কিডন্যাপ করে নেয় পুলস্ত্য। কিন্তু গোরার সেটা বুঝতে বেশি সময় লাগে না। স্বাভাবিকভাবেই সে সেই গাড়িটির পিছু নেওয়া শুরু করে, যেই গাড়িটিতে পুলস্ত্য তার লোকজনের সাথে দিতিকে কিডন্যাপ করেছিল। 👍
এরপরই আমরা দেখতে পাই গোরা সেই গাড়িটিকে ধাওয়া করে তার রাস্তা ব্লক করে দেয়। আর এরপর শুরু হয় গোরার সাথে পুলস্ত্যের গুন্ডাদের মারপিট ও হাতাহাতি। আমরা সবাই জানি যে গোরা যখন মারপিট করে তখন তার মধ্যে একটা আলাদাই শক্তি চলে আসে। সুতরাং এবারেও তার অন্যথা হয় না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, গতবারের মতো এবারেও গোরা পেছন থেকে সেই জায়গাতেই মার খায়, যেই জায়গায় মার খেয়ে সে এর আগে নদীতে তলিয়ে গিয়েছিল। 😱 তো এবারেও গোরা মাথার পেছনে মার খেয়ে রাস্তাতেই লুটিয়ে পড়ে। 😥
কিন্তু প্রিক্যাপে আবার আমরা দেখতে পাচ্ছি এক আলাদাই ঘটনা। আমরা দেখতে পাচ্ছি পুলস্ত্যের গুন্ডারা যখন গোরা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছে ভেবে আবার গাড়িতে করে দিতিকে নিয়ে পালাতে যায়, তখন গোরা পেছন থেকে গাড়িটিকে টেনে ধরে। সে এমন ভাবে গাড়িটিকে টেনে ধরে, দেখে বোঝাই যাচ্ছিল যে, সেটা সে নয়, স্বয়ং মহাপভু যেন তাকে দিয়েই সেটা করার ছিল। 🙏
এদিকে আবার আমরা দেখতে পাই দিতিরও জ্ঞান ফিরে আসে এবং সে পুলস্ত্যকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেয়। এরপর সে গাড়ি থেকে নেমে এসে সেই গুন্ডারা যারা গোরাকে তখনও লাঠি দিয়ে আঘাত করছিল, তাদেরকে ইট দিয়ে মারতে শুরু করে। 😱
So এখান থেকে তো আবারও একবার পরিষ্কার হয়েই গেল, যে মহাপ্রভুর কৃপায় আবারও একবার গোরা যেমন বেঁচে গেল.! ঠিক তেমনি গোরার সাহায্যে মহাপ্রভু কিন্তু বাঁচিয়ে নিল দিতিকেও.! 🥰 তবে এখন শুধু এটাই দেখার, পুলস্ত্যকে গোরা বা দিতির মধ্যে কেউ চিনতে পারে কিনা.? 🤔 বাকি তোমাদের কি মনে হচ্ছে, গোরা বা দিতি কেউ কি চিনতে পারবে, যে ওটা পুলস্ত্যই ছিলো, যে দিতিকে কিডন্যাপ করতে এসেছিল.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋




