জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “তারে ধরি ধরি মনে করি” আবারও দর্শকদের সামনে নিয়ে এসেছে এক দুর্দান্ত প্রোমো, যা গল্পকে নতুন এক মোড়ে পৌঁছে দিয়েছে। এই প্রোমোতে স্পষ্ট হয়ে যায়, গোরার ইমেজ নষ্ট করার জন্য রক্তিম ও পুলস্ত্য যে পরিকল্পনা করেছিল, তা অনেকটাই সফল হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!গল্প অনুযায়ী, নিজের ছেলেকে বাঁচানোর জন্য মীরা বাধ্য হয় রক্তিম ও পুলস্ত্যের কথামতো গোরার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনতে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ গোরাকে গ্রেপ্তার করে। দিতি নিজের স্বামীকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করলেও পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এরপর দিতি সরাসরি মীরার মুখোমুখি হয় এবং জানতে চায়, কীভাবে সে গোরার মতো একজন মানুষকে এমন গুরুতর অভিযোগে জড়াতে পারল। তখন মীরা আর চুপ থাকে না এবং পুরো সত্যিটা খুলে বলে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
এই অবস্থায় দিতি অসহায় হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মহাপ্রভুর শরণাপন্ন হয়। প্রোমোর পরবর্তী অংশে দেখা যায় এক অলৌকিক দৃশ্য, যেখানে মহাপ্রভু স্বয়ং দিতির সামনে উপস্থিত হন। তিনি দিতিকে নিয়ে যান জোয়ারে ভরা গঙ্গার ধারে।
এই দৃশ্যটিই প্রোমোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। জোয়ারে ভরা নদী দেখে দিতি দ্বিধায় পড়ে যায় এবং প্রশ্ন করে, সে কীভাবে এই পরিস্থিতির মুখোমুখি হবে। তখন মহাপ্রভু তাকে বোঝান, নিজের ভালোবাসাকে বাঁচাতে হলে ঝুঁকি নিতেই হবে।
এই মুহূর্তে গল্প এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে দিতির সামনে এক কঠিন পরীক্ষা। মহাপ্রভু আসলে তার কাছ থেকে কী চাইছেন এবং এই পরীক্ষার ফল কী হতে চলেছে, তা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
এখন দেখার বিষয়, দিতি এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে কিনা এবং গোরাকে নির্দোষ প্রমাণ করতে পারে কিনা.? আগামী পর্বগুলিতে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তরই গল্পের মূল আকর্ষণ হয়ে উঠতে চলেছে।




