মুখে অস্বীকার, মনে প্রেম.! যে পারুলকে রায়ান সত্যিটা বললই-না, তাকে বাঁচাতেই মার খেল পারুল। আর পারুলই আবার তাকে মলম লাগিয়ে দিল ভালোবাসার পরিচয়.! উল্টে রায়ানও পারুলের ক্ষততে লাগিয়ে দিল মলম.!

জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” সিরিয়ালের সাম্প্রতিক এপিসোডে আমরা দেখেছিলাম, যে পারুল যখন জানতে পারে রায়ান ঐ ১৬ ই অক্টোবর রাতে কোন এক মেয়ের জন্য গান লিখে সেই গান FM-এ তাকে ডেডিকেট করেছিল.! তারপর থেকেই পারুল উঠে পড়ে লাগে সেই মেয়ের আসল পরিচয় জানতে.! 👍 সেই মতোই পারুল সে FM-এর অফিসে পৌঁছে তো যায়.! কিন্তু রায়ান সেটা জানতে পেরে গিয়ে সেই গানটিকে নষ্ট করে দেয়। 😱

যদিও পারল বুঝতে পেরে যায় যে এটা রায়ান করেছে.! ফলে সে রায়ানকে চেপে ধরে। কিন্তু রায়ান তাকে পরিষ্কার জানিয়ে দেয় সে তাকে কিছুই বলবে না। ফলে পারুল অপমানিত বোধ করে সিদ্ধান্ত নেয়, সে এই কথাটা বাড়িতে দাদুকে জানাবে। 👀 সেই মতোই পারুল সমস্তটা জানিয়ে দেয় দাদুকে.! দাদু এবং বাড়ির সবাই যখন সমস্তটা জানতে পারে যে রায়ান বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য একটি মেয়ের প্রেমে পাগল এবং তার জন্য গান লিখেছে.! তখন সবাই রেগে যায় রায়ানের ওপর। দাদু রায়ানকে সেই মেয়েটির নাম জিজ্ঞাসা করে.! কিন্তু রায়ান পরিষ্কারভাবে জানিয়ে দেয় সে কিছুই জানাবে না। 😱

স্বাভাবিকভাবেই রায়ানের এই ঔদ্ধত্য মেনে নিতে পারে না দাদু। দাদু রায়ানকে তার ছড়ি দিয়ে পেটানোর সিদ্ধান্ত নেয়। আর সেই মতোই রায়ানকে চাবকানো শুরু করে। স্বাভাবিকভাবেই সবাই অবাক হয়ে যায়। কিন্তু দাদুর বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পায় না। এদিকে দাদুর মারে যন্ত্রণায় ছটফট করতে থাকে রায়ান। ফলে সেটা সহ্য করতে পারে না পারুল। তাই সে রায়ানকে বাঁচাতে রায়ানকে জড়িয়ে ধরে। ফলে দাদুর মার এসে পড়ে পারুলের পিঠে। 👀 স্বাভাবিকভাবেই সেটা দেখেই চমকে যায় দাদু। চমকে যায় সেখানে উপস্থিত বাড়ির সবাইও। 😱

এদিকে প্রিক্যাপে দেখতে পাচ্ছি, এত মার খাওয়ার পরেও রায়ান সত্যি কথাটা না বলায় স্বাভাবিকভাবেই রায়ানের ওপর রেগে থাকে পারুল। কিন্তু তা সত্বেও পারুল রায়ানের আঘাতের জায়গায় মলম লাগিয়ে দেয়। মলম লাগাতে লাগাতে পারুল রায়ানকে বলে, সে সত্যিই খুব ভালোবাসে ওই মেয়েটাকে.! সেই জন্যেই তো সেই এত মার খাওয়ার পরেও সত্যিটা সে কাউকেই বলল না। কিন্তু রায়ান তার এই কথার কোন উত্তর দেয় না। পরিবর্তে রায়ানও পারুলকে টেনে বসিয়ে তার ক্ষততে মলম লাগিয়ে দেয়। 😱

So রায়ান হয়তো সেই মেয়েটির কথা কাউকে এখনো জানায়নি.! কিন্তু এখান থেকে একটা জিনিস তো পরিষ্কার হয়ে যাচ্ছে.! ঐ অজানা মেয়েটি আর কেউ নয়, ওই অজানা মেয়েটি হচ্ছে স্বয়ং পারুল.! 👍 কিন্তু সেই একই প্রশ্ন আবারো ঘুরে ফিরে আসছে.! কি এমন কারণ আছে, যার ফলে রায়ান ওই নামটা লুকোতে বাধ্য হচ্ছে.? 🤔 কি এমন কারণ আছে, যার ফলে রায়ান যাকে ভালবাসে তাকেই সেই কথাটা বলতে পারছে না.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
দোল পূর্ণিমায় বিশ্বাসঘাতকতা বনাম ন্যায়ের লড়াই? জেলে নিশার গর্জন—“কোন জেল আমায় আটকাতে পারবে না”, উজির শপথ—“তোর সামনে দাঁড়াব আমি”। এবার কি ন্যায় বনাম প্রতিশোধে ছিন্নভিন্ন হবে দুই বোনের সম্পর্ক?
Read More »
Bangla Serial
Amit Barik
“ডাকবে না আমায় অপর্ণা বলে”—ভবিষ্যৎবাণী সত্যি করে দোলের দিনই আত্মপ্রকাশ করল রাজনন্দিনী, স্তম্ভিত আর্যের সামনে ঘোষণা—ফিরেছি সব হিসেব মেলাতে, উত্তেজনায় কাঁপছে দর্শক মহল!
Read More »
TRP Update
Amit Barik
স্লট বদলের মাস্টার স্টোকেই উল্টে গেল খেলা! আবারও বেঙ্গল টপার পরিণীতা, মৃতপ্রায় দাদামণির কামব্যাক—নতুন সময়েই জোয়ার ভাঁটার ঝড়ে গুঁড়িয়ে গেল গতবারের বেঙ্গল টপার! 🔥
Read More »
Bangla Serial
Amit Barik
স্ত্রী কিংবা মা—একজনকে বেছে নাও! কাত্যায়নী দেবীর আলটিমেটামে চাপে গোরা! গান না ছাড়ার শপথ নিয়ে রাস্তায় নামল দিতি—শেষমেশ জিতবে কে, দিতির জেদ নাকি কাত্যায়নীর শর্ত?
Read More »
Bangla Serial
Amit Barik
ভাগ্যের চক্রে হাঁড়িকাঠে মাথা দেওয়া পারুলকে বাঁচাতে ভালোবাসার কথা স্বীকার করলো রায়ান! কিন্তু শিরিনের হাত থেকে সে কি বাঁচাতে পারবে পারুলকে? আর এই ভালোবাসার কথা পরে সে অস্বীকার করবে না তো?
Read More »