মুহূর্তের মধ্যেই রোমান্স বদলে গেল আতঙ্কে! ভ্যালেন্টাইন্স ডে-তে অপুর উপহারে রাজনন্দিনীর রহস্যমৃত্যুর খবর, ফেটে পড়ল আর্য—পেছনে কি রোহিণীরই চক্রান্ত?

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে জি বাংলার অন্যতম জনপ্রিয় এবং রোমান্টিক-সাসপেন্স সিরিয়াল “চিরদিনই তুমি যে আমার”-এর একটা দুর্দান্ত প্রোমো ড্রপ করা হয়েছে। 👍 কিন্তু এটি এমন একটি প্রোমো, যেটা দেখার পরে দর্শক বুঝতে পারছে না, তারা খুশি হবে না দুঃখী.? তারা আর্য এবং অপর্ণা রোমান্টিক মুহূর্ত দেখে এনজয় করবে, নাকি তাদের মধ্যে আবার যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হল, সেটা নিয়ে চিন্তা করবে.? 🤔

প্রোমো দেখে একটা জিনিস তো পরিষ্কার যে অপুর জামিন হয়ে গেছে.! আর সেই কারণে আর্য এবং অপু ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে চুটিয়ে রোমান্স করছে। তবে এই জামিনটা কার কারণে হয়েছে, সেটাই এখন দেখার.? যদি রোহিণী এই জামিনটা করায়, তাহলে কিন্তু খেলা জমে পুরো ক্ষীর। 😱

তো হঠাৎ করেই আমরা দেখতে পাই এই রোমান্স পরিণত হয়ে যায় ডিজাস্টারে। আমরা দেখি অপর্ণা আর্যকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিছু একটা উপহার দেয়। কিন্তু আর্য সেই উপহারটা খুলে দেখতেই চমকে উঠে। কারণ সেখানে রয়েছে সমস্ত খবর কাগজের হেডলাইন এবং সেই নিউজ আর্টিকেলের কাটিং.! আর সেগুলো সেই সমস্ত খবরের হেডলাইন এবং কাটিং, যেগুলো রাজনন্দিনী মৃত্যুর সময় লেখা হয়েছিল। 😱

স্বাভাবিকভাবেই সেটা দেখে রেগে যায় আর্য। সে অপুকে বলে আজকের দিনে তুমি আমাকে এরকম উপহারটা না দিলেও পারতে.! 🥲

So, এখন শুধু এটাই দেখার, এই উপহারস্বরূপ নিউজ আর্টিকেলগুলো সত্যি সত্যি অপর্ণাই আর্যকে উপহার দিয়েছে, নাকি এর পেছনে অন্য গল্প আছে.? 🤔 যদিও মনে তো হচ্ছে না, যে এই কাণ্ডটা অপর্ণা ঘটিয়েছে.? 🤔 এই কাণ্ডটা ঘটানোর চান্স কিন্তু সব থেকে বেশি হচ্ছে রোহিণীর। 👍 বাকি তোমাদের কি মনে হচ্ছে, কে রয়েছে এর পেছনে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
দোল পূর্ণিমায় বিশ্বাসঘাতকতা বনাম ন্যায়ের লড়াই? জেলে নিশার গর্জন—“কোন জেল আমায় আটকাতে পারবে না”, উজির শপথ—“তোর সামনে দাঁড়াব আমি”। এবার কি ন্যায় বনাম প্রতিশোধে ছিন্নভিন্ন হবে দুই বোনের সম্পর্ক?
Read More »
Bangla Serial
Amit Barik
“ডাকবে না আমায় অপর্ণা বলে”—ভবিষ্যৎবাণী সত্যি করে দোলের দিনই আত্মপ্রকাশ করল রাজনন্দিনী, স্তম্ভিত আর্যের সামনে ঘোষণা—ফিরেছি সব হিসেব মেলাতে, উত্তেজনায় কাঁপছে দর্শক মহল!
Read More »
TRP Update
Amit Barik
স্লট বদলের মাস্টার স্টোকেই উল্টে গেল খেলা! আবারও বেঙ্গল টপার পরিণীতা, মৃতপ্রায় দাদামণির কামব্যাক—নতুন সময়েই জোয়ার ভাঁটার ঝড়ে গুঁড়িয়ে গেল গতবারের বেঙ্গল টপার! 🔥
Read More »
Bangla Serial
Amit Barik
স্ত্রী কিংবা মা—একজনকে বেছে নাও! কাত্যায়নী দেবীর আলটিমেটামে চাপে গোরা! গান না ছাড়ার শপথ নিয়ে রাস্তায় নামল দিতি—শেষমেশ জিতবে কে, দিতির জেদ নাকি কাত্যায়নীর শর্ত?
Read More »
Bangla Serial
Amit Barik
ভাগ্যের চক্রে হাঁড়িকাঠে মাথা দেওয়া পারুলকে বাঁচাতে ভালোবাসার কথা স্বীকার করলো রায়ান! কিন্তু শিরিনের হাত থেকে সে কি বাঁচাতে পারবে পারুলকে? আর এই ভালোবাসার কথা পরে সে অস্বীকার করবে না তো?
Read More »