আজ কিছুক্ষণ আগেই জি বাংলার অন্যতম জনপ্রিয় “তারে ধরি ধরি মনে করি” সিরিয়ালের নতুন একটি ইন্টারেস্টিং প্রোমো ড্রপ করা হয়েছে। 👍
এই নতুন প্রোমোতে আমরা দেখতে পাচ্ছি পুলস্ত্য দিতিকে হাজার চেষ্টা করেও কিডন্যাপ করতে না পেরে একটা নতুন প্ল্যান করে.! সে এবার নিখোঁজ দিতির ছবিসহ পোস্টার সমস্ত জায়গায় ছড়িয়ে দেয়.! সেই পোস্টারে লেখা থাকে, যে বা যারা দিতির সন্ধানে এনে দেবে, তাকে নগদ এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। 😱
শুধু তাই নয়, সেই পোস্টার পুলস্ত্য গোরাদের ব্রজধামের দেওয়ালেও লাগিয়ে দেয়.! 👀
স্বাভাবিকভাবেই গোরা এবার টেনশনে পড়ে যায়। কারন সে তো জানে, রূপকে যেহেতু ভেলাতে ভাসানো হয়েছে, তাই তার মৃতদেহ অনেকে দেখেছে.! ফলে তাদের মধ্যে কেউ যদি এই ছবিসহ পোস্টারটি দেখে, তাহলে তারা রূপকে চিনতে পেরে যাবে.! 😱 তাই সে ঠিক করে, রূপের ঐ দেহ কারো হাতে পড়ার আগেই তাকে সেটি খুঁজে বের করতে হবে.! 👍
আর তখনই আবারও আমরা দেখতে পাই আবির্ভূত হয়েছে সেই তিনজন সাধুবাবু, যাঁরা বারবার গোরাকে বিপদের হাত থেকে রক্ষা করেছে.! সেই সাধুবাবারা গোরাকে জানায় গঙ্গাসাগরের কাছে রতনপুর শ্মশানে গাছের তলায় শুয়ে রয়েছে রূপ.! ওই দেহ কারো হাতে পড়তে দিস না। 😱
এরপর আমরা দেখতে পাই গোরা রূপের সেই দেহ উদ্ধার করতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে.! কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেই গাড়িতেই আবার লুকিয়ে উঠে পড়ে দিতি.! 👀 সে মনে মনে বলে, আজ আমায় সত্যিটা জানতেই হবে.! 😱
So এবার তাহলে দেখাই যাক, গোরা রূপের কাছে পৌঁছানোর আগে পুলস্ত্য সেখানে পৌঁছে যায়, নাকি গোরাই রূপের দেহ আগে উদ্ধার করে.? 🤔 আর সব থেকে গুরুত্বপূর্ণ, দিতি কি আদৌ সমস্ত সত্যিটা জানতে পারবে.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋




