শঙ্খ ও দূর্জয়ের কোটি কোটি টাকা তছরুপ ফাঁস, তবু দোষ ঋষির ঘাড়ে! বাবা-কাকার অন্ধ বিশ্বাস আর খেয়ার চুপ থাকা নিয়ে বিস্ফোরিত ‘জোয়ার ভাঁটা’-র দর্শক মহল 👀

জি বাংলার অন্যতম একটি জনপ্রিয় সিরিয়াল হচ্ছে “জোয়ার ভাঁটা”। কিন্তু এই সিরিয়ালেই গতকালের এপিসোডে ঘটে গেল এমন একটি ঘটনা, যেটি না ঘটলেও পারতো.! এমনটাই মনে করছে দর্শক মহল। 👍

আসলে গতকালই আমরা দেখতে পাই সকাল সকাল ব্যানার্জি বাড়িতে এসে হাজির হয় অফিসার জিত বসু। আর সে হাতে করে নিয়ে আসে সেই ছবিটা, যেটি ভানু উজির ঘর থেকে চুরি করে অফিসার জিৎ বসুর কাছে পাঠিয়ে দেয়। 😱

স্বাভাবিকভাবেই সেটা যখন সবাই দেখে, বিশেষ করে ঋষি, তখন সে চমকে যায়। এরপর জিৎ বসু ঋষিকে সমস্তটা খুলে বলে.! জিৎ বসু জানায়, কিভাবে হরিপ্রসাদ বাবুকে ঠকানো হয়েছে এবং যার কারণে তিনি মারা গেছেন। 😥 সেটা শুনেই ভেঙ্গে পড়ে ঋষি এবং সে মেসো ও শঙ্খকে প্রশ্ন করা শুরু করে.! সেই সময়ই আবার উজি তাদের কোম্পানির প্রায় সাড়ে চার কোটি টাকার গন্ডগোলের হিসেব ফাঁস করে দেয় সবার সামনে। 👀

ফলে সবাই মিলে চেপে ধরে মেসো ও শঙ্খকে। কিন্তু তারা আবার সেই দোষটা পুরোটাই চাপিয়ে দেয় ঋষির ওপরে। তারা বলে, সমস্তটা তারা ঋষির কথামতোই করেছে। আর ঋষিই সমস্ত টাকা ফুর্তি করে উড়িয়েছে। ঋষি এখনো আগের মতই রয়েছে, সে এখনো পার্টি করে, ফুর্তি করে, জুয়া খেলে ইত্যাদি ইত্যাদি। 😱 ইন্টারেস্টিংলি ঋষির অতি শিক্ষিত বাড়ির লোকেরা নিজের ছেলেকে বিশ্বাস না করে শঙ্খ ও দূর্জয়কেই বিশ্বাস করে ঋষিকেই উল্টে দোষারোপ করা শুরু করে। বেচারি ঋষি এতটাই ভেঙ্গে পড়ে, যে নিজেকে একটা ঘরে বন্ধ করে নেয়। 😥

এদিকে যে নিশা নিজেকে এত বুদ্ধিমতি মনে করে, সেও এটা বুঝতে পারল না, যে চোর চুরি করতে গিয়ে ধরা পড়লে সব সময় অন্যের ওপরেই দোষ চাপায়.! তাই নিশাও ধরে নেয় ঋষিই তার বাবাকে ঠকিয়েছে, তার বাবাকে টাকাগুলো দেয়নি। 😜কিন্তু উজি মেসো ও শঙ্খর খেলাটা ধরে ফেলে। তাই সে মেসো ও শঙ্খকে তাদের স্বপক্ষে প্রমাণ দেখাতে বলে। 👍

কিন্তু দর্শক আবার এই জিনিসটা কিছুতেই মেনে নিতে পারছে না। দর্শকের আপত্তি মূলত রাইটার ঋষিকে বারবার এইভাবে অত্যন্ত দুর্বল দেখানোয় এবং সব সময় তাকেই দোষী বানানোয়.! 👍 তাছাড়া দর্শক এটা নিয়েও প্রশ্ন তুলেছে, যে ঋষির বাবা এবং কাকার মত এত বুদ্ধিমান লোক এটা কি করে বুঝলো না, যে চোর চুরি করতে গিয়ে ধরা পড়লে সব সময় সে সেই দোষটা অন্যের ঘাড়েই দেয়.! 🤔 তাছাড়া যেখানে মেসো অত্যন্ত ঔদ্ধত্যের সাথে ঋষিকে ওইভাবে বদনাম করছে, সেখানে খেয়া কিভাবে চুপ থাকে, সেটা নিয়েও প্রশ্ন তুলেছে দর্শক মহল.? 😱

So এবার তাহলে দেখাই যাক, উজি আদৌ বাড়ির লোকের সামনে ঋষিকে নির্দোষ প্রমাণ করতে পারে কিনা.? 🤔 আর শঙ্খ ও দুর্জয়ের কুকীর্তি ফাঁস করতে পারে কিনা.? 🤔 তাছাড়া অতি বুদ্ধিমতী মহিলা নিশাই বা এরপর কি করে.? 🤔

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
দোল পূর্ণিমায় বিশ্বাসঘাতকতা বনাম ন্যায়ের লড়াই? জেলে নিশার গর্জন—“কোন জেল আমায় আটকাতে পারবে না”, উজির শপথ—“তোর সামনে দাঁড়াব আমি”। এবার কি ন্যায় বনাম প্রতিশোধে ছিন্নভিন্ন হবে দুই বোনের সম্পর্ক?
Read More »
Bangla Serial
Amit Barik
“ডাকবে না আমায় অপর্ণা বলে”—ভবিষ্যৎবাণী সত্যি করে দোলের দিনই আত্মপ্রকাশ করল রাজনন্দিনী, স্তম্ভিত আর্যের সামনে ঘোষণা—ফিরেছি সব হিসেব মেলাতে, উত্তেজনায় কাঁপছে দর্শক মহল!
Read More »
TRP Update
Amit Barik
স্লট বদলের মাস্টার স্টোকেই উল্টে গেল খেলা! আবারও বেঙ্গল টপার পরিণীতা, মৃতপ্রায় দাদামণির কামব্যাক—নতুন সময়েই জোয়ার ভাঁটার ঝড়ে গুঁড়িয়ে গেল গতবারের বেঙ্গল টপার! 🔥
Read More »
Bangla Serial
Amit Barik
স্ত্রী কিংবা মা—একজনকে বেছে নাও! কাত্যায়নী দেবীর আলটিমেটামে চাপে গোরা! গান না ছাড়ার শপথ নিয়ে রাস্তায় নামল দিতি—শেষমেশ জিতবে কে, দিতির জেদ নাকি কাত্যায়নীর শর্ত?
Read More »
Bangla Serial
Amit Barik
ভাগ্যের চক্রে হাঁড়িকাঠে মাথা দেওয়া পারুলকে বাঁচাতে ভালোবাসার কথা স্বীকার করলো রায়ান! কিন্তু শিরিনের হাত থেকে সে কি বাঁচাতে পারবে পারুলকে? আর এই ভালোবাসার কথা পরে সে অস্বীকার করবে না তো?
Read More »