পিসিমণির বিয়ে উপলক্ষে জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” সিরিয়ালের একটি নতুন ধামাকাদার প্রোমো ড্রপ করা হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি বিয়ের মন্ডপ থেকে শুরু করে পাত্র-পাত্রী সব রেডি হয়ে গেছে। অনিরুদ্ধ স্যার পাত্র বেশে হাজির হয়ে গিয়েছে বিয়ে করতে। এমনকি ওনার বরণও কমপ্লিট হয়ে গেছে।
কিন্তু তখনই হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি, যে পিসিমণির ওই প্রাক্তন প্রেমিক সমরেশ পাঞ্জাবি-টাঞ্জাবি পরে বিয়ের সাজে রেডি হয়ে পিসিমণিকে ফোন করে ব্ল্যাকমেইল করেছে। পিসিণিকে সে বলছে, সে পিসিমণিকে ছাড়া বাঁচতে পারবেনা। যদি তাকে পিসিমণি বিয়ে না করে, তাহলে সে বিষ খেয়ে মরে যাবে। 👀
স্বাভাবিকভাবেই সেটা শুনে সেটা এত অভিজ্ঞতা সম্পন্না পিসিমণিও দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে। আগুপিছু না ভেবেই, কাউকে কিছু না জানিয়েই পিসিমণি পালিয়ে যায় সমরেশের কাছে। শুধু তাই নয়, তারা হাজির হয় একটা মন্দিরে বিয়ে করবে বলে। 😱
এদিকে পারুল ও রায়ান যখন পিসিমণির ঘরে ওনাকে আনতে যায় তখন দেখে পিসিমণি নেই, ঘর ফাঁকা.! তখন পারুল ও রায়ানের আর বুঝতে বাকি থাকে না, যে এই কাজটা ঐ সমরেশই করেছে। সমরেশই পিসিমণিকে ব্ল্যাকমেইল করে ফাঁসিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। 👀
এরপরেই আমরা দেখতে পাচ্ছি পিসিমণিকে নিয়ে একটা মন্দিরে বিয়ে করবে বলে হাজির হয়েছে সমরেশ। আর সেখানেই আড়াল থেকে সমস্তটা দেখছে শিরিন। আর যেমনটা প্রত্যেকটা ভিলেন করে আর কি, শিরিন মনে মনে বলতে থাকে পারুল এবার তুই হেরে যাবি আমার কাছে ইত্যাদি ইত্যাদি। 🤣🤣
কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, রায়ান ও পারুল যে এত কষ্ট করে ওই সমরেশের রুমেতে মাইক্রোচিপটা লাগিয়ে দিল, সেটার কি হলো.? সমরেশ কি করছেন না করছে, সেই বিষয়ে তারা কি কোন খোঁজ খবরই রাখেনি.? পিসিমণি পালিয়ে যাবার পর কি পারুল ও রায়ানের ঘুম ভাঙবে.? 🤔
So এবার তাহলে দেখাই যাক, কতটা ইন্টারেস্টিং ভাবে এবং কতটা নাটকীয় ভাবে এই ব্যাপারটা সম্পন্ন হয়.? 🤔 বাকি এবার তোমরা বলো, তোমাদের কেমন লাগল এই নতুন প্রোমো.? 🤔 আর কি মনে হয়, পারুল ও রায়ান কি সঠিক সময়ে পিসিমণি ও সমরেশের বিয়েটা আটকাতে পারবে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋




