জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” সিরিয়ালের প্রত্যেকটা এপিসোডেই এই মুহূর্তে চলছে টানটান উত্তেজনা। আসলে পারুল যেদিন থেকে তার মাকে খুঁজতে সাউথ ইন্ডিয়া মানে ম্যাঙ্গালোরে গেছে, সেদিন থেকেই চোখের ঘুম উড়ে গিয়েছে শিরিন এবং তার মায়ের। 👀
আর তার ফলেই তারা প্রথমে পারুলের তার মাকে খুঁজে পেতে মেইন সোর্স সদাশিবনকে গুন্ডা লাগিয়ে খুন করে দেয়। শুধু তাই নয়, পারুলের বাবাকেও মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু সেবার পারুল কোনমতে তার বাবাকে বাঁচিয়ে নেয়। কিন্তু শিরিনের মা এতেও থেমে থাকে না। এরপর সে পারুলেরা যে হোটেলে উঠেছে, সেই হোটেলের রুমের এসির মধ্যে বিষাক্ত গ্যাস ভরে দিয়ে পারুল ও তার বাবাকে মারার চেষ্টা করে। 😱 কিন্তু পারুলের নিজের বাবা মানে সৌমিত্র বাবু কোন রকমে নিজের অজান্তেই তাদেরকে বাঁচিয়ে নেয়। 👀
স্বাভাবিকভাবেই এটা কোনভাবেই মেনে নিতে পারেনি শিরিন এবং তার মা। 😜 তার ওপর শিরিনের মা যখন দেখতে পায় তার স্বামী নিজে পারুলকে প্রোটেক্ট করার দায়িত্ব নিয়েছে, তখন সে আরো রেগে যায়। তার রাগ এতটাই বেড়ে যায় যে, সে ঠিক করে পারুলকে মারার পথে যদি তার নিজের স্বামী বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তাকেও সে ছেড়ে কথা বলবে না.! প্রয়োজনে সে তার নিজের স্বামীকেই শেষ করে ফেলবে। 😱
আর সে যে কোন মিথ্যে কথা বলেনি তার প্রমান দেখা গেল এই সিরিয়ালের আজকের প্রিক্যাপে। 👀 আজকের প্রিক্যাপে আমরা দেখতে পাচ্ছি, পারুলেরা যখন একটা গাড়ি করে সৌমিত্র বাবুর আর একজন সোর্সের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে, তখন তাদের পেছনে আবারো সেই গুন্ডাদের লাগিয়ে দেয় শিরিনের মা। 😱 তার স্বামী সেই গাড়িতে রয়েছে সেটা জানা সত্ত্বেও, সে ওই গুন্ডাদের আদেশ দেয় তারা যেন পারুলদের গাড়িটাকে ধাক্কা মেরে খাদে ফেলে দেয়। 👀
সেই মতোই শিরিনের মায়ের পোশা গুন্ডারা ফলো করা শুরু করে পারুলদের সেই গাড়িটিকে। যদিও পারুল বুঝতে পেরে যায় যে, একটি গাড়ি তাদেরকে বহুক্ষণ ধরে ফলো করছে। এরপর পারুল সেই কথাটা রায়ানসহ সৌমিত্র বাবুদেরকেও জানিয়ে দেয়। 😱
So এখান থেকে একটা জিনিস তো স্পষ্ট হয়ে গেল, শিরিনের মায়ের কাছে তার স্বামীর জীবনের থেকেও এই মুহূর্তে পারুলের সত্যিটা না জানাটা বেশি জরুরী। আর সেই কারণেই সে নিজের স্বামীকেও মেরে ফেলতে কিন্তু পিছপা হচ্ছে না। 👀 কিন্তু যেহেতু পারুলেরা বুঝতে পেরে গেছে যে তাদেরকে কেউ ফলো করছে.! তাই আশা করছি তারা ইতিমধ্যেই সাবধান হয়ে যাবে.? 🤔 বাকি তোমাদের কি মনে হচ্ছে, পারুলেরা কি পারবে ওই গুন্ডাদের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে.? 🤔 নাকি তারা কিছু করার আগেই সত্যি সত্যিই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তাদের গাড়ির.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
স্বামী গাড়িতে রয়েছে জানা সত্ত্বেও কোন পরোয়াই করলো না শিরিনের মা। স্বামী সহ পারুলকে মেরে ফেলার প্ল্যান করলো সে। 😱
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
February 28, 2026
No Comments

TRP Update
Amit Barik
February 26, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
February 22, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
February 22, 2026
No Comments
