১ বছরের মধ্যে শিরিনের “পিওর লাইফ”-কে কিনে নেবে পারুলের “ভিলেজ লাইফ”, সবার সামনে শিরিনকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিল পারুল—পারুল কি পারবে এই অসম্ভব চ্যালেঞ্জে সফল হতে, নাকি শেষ হাসি হাসবে শিরিন? 🤔

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল গুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় সিরিয়াল হচ্ছে “পরিণীতা”। সম্প্রতি এই সিরিয়ালে আমরা দেখেছি শিরিন পিওর লাইফ ইন্ডাস্ট্রি কিনে নেওয়ায় সেই কোম্পানি থেকে রেজিগনেশন দেয় পারুল থেকে শুরু করে প্রায় প্রত্যেকে। সাথে পারুল শিরিনকে চ্যালেঞ্জ করে , সে এবার নিজের কোম্পানি খুলবে। 👍

সে মতোই আমরা দেখতে পাই পারুল ঠিক করে, যে তার কোম্পানির নাম হবে ভিলেজ লাইফ। আর তার কোম্পানির সাপ্লাই লাইন হবে তারই গ্রাম ন্যাড়াগোয়াল। আর তার এই কোম্পানি সরাসরি কমপিট করবে পিওর লাইফের সাথে। কিন্তু পারুলের এই প্ল্যানিংয়ের কথা শিরিনকে জানিয়ে দেয় তার বোন টগর। ফলে শিরিন প্রতিজ্ঞা করে ফেলে, সে কিছুতেই পারুলকে তার কোম্পানি খুলতে দেবে না। 😱

এরপর আমরা দেখতে পাই পারুল সকলকে নিয়ে হাজির হয় তার গ্রামে। আর তারপর সেই গ্রামের প্রত্যেককে তার কোম্পানির কথা বলে। সাথে সে সকলকে জানায় যে এরপর তাদের যাবতীয় জিনিসপত্র কিনবে তার কোম্পানি। স্বাভাবিকভাবে গ্রামের সবাই এই খবরে খুব খুশি হয়। কিন্তু তখনই সেখানে উপস্থিত হয় শিরিন। আর সে একটি কন্ট্রাক্ট পেপার পারুলকে দেখায়। সে বলে শুধু ন্যাড়াগোয়াল কেন, আশেপাশের একটা গ্রামও তাদের উৎপন্ন ফসল পারুলের কোম্পানিকে বিক্রি করতে পারবেনা। তাদেরকে সমস্ত কিছু বিক্রি করতে হবে পিওর লাইফকেই। স্বাভাবিকভাবে এটা শোনার পরেই ভেঙ্গে পড়ে পারুল। তাছাড়া শিরিন এমন ভাবে কন্টাক্ট রেডি করে, যে লভ্যাংশের বেশিরভাগটাই হজম করবে তার কোম্পানি।

এটা শোনার পরেই পারুলের তার কেটে যায়। আর এরপর যখন রায়ান যখন বুঝতে পারে, যে শিরিন সমস্ত আসল কাগজপত্র তার সাথে করেই নিয়ে এসেছে এবং তার কাছে আর অন্য কোন কপি নেই, তখন রায়ান পারুলকে এবং গ্রামের সবাইকে শিরিনকে দড়ি দিয়ে বেঁধে ফেলতে বলে। এরপর সবাই মিলে শিরিনকে দড়ি দিয়ে বেঁধে তার সমস্ত কাগজপত্র ছিনিয়ে নিয়ে সেগুলোকে নষ্ট করে দেয়। 😱 শুধু তাই নয়, এরপর পারুল শিরিনকে চ্যালেঞ্জ করে বলে, যে তার কোম্পানি ভিলেজ লাইভ এক বছরের মধ্যে কিনে নেবে শিরিনের কোম্পানি পিওর লাইফকে। এরপর গ্রামের সকলের কন্ট্রাক্ট পেপারগুলোকে নিয়ে পুড়িয়ে দেয় পারুল। ফলে গ্রামের সকলে কথা দেয়, যে তারা পারুলের সাথেই আছে এবং তারা পারুলের কোম্পানি ভিলেজ লাইফেই তাদের সমস্ত কিছু বিক্রি করবে। 👍

So শিরিনের পাতা একটা ফাঁদ তো পারুল ইতিমধ্যেই কেটে দিলো.! কিন্তু প্রশ্ন হচ্ছে, শিরিন কি এত সহজে ছেড়ে দেবে পারুলকে.? আর পারুল যে চ্যালেঞ্জ করল, সে এক বছরের মধ্যেই শিরিনের পিওর লাইফকেই কিনে নেবে.! আদৌ কি পারুল সফল হবে সেটা করতে.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
প্রসাদে বিষ মিশিয়ে পাপ করল পুলস্ত্য, বিষের জ্বালায় নীল হয়ে গেল মহাপ্রভুর গলা! তবু তাঁরই কৃপায় প্রাণে বাঁচলো সবাই—শুধু তাই নয়, রক্ত বমি করিয়ে পুলস্ত্যকে পাপের শাস্তিও দিলো স্বয়ং মহাপ্রভু!
Read More »
Bangla Serial
Amit Barik
বসু পরিবারকে কিডন্যাপ করে শুরু হলো সংযুক্তার আত্মঘাতী গেম! আগুনের বক্স থেকে চাবি তুলতে না পারলে শেষ রায়ানের বাবা-মা—পারুল কি পারবে এই চ্যালেঞ্জ জিতে নিজের শ্বশুর-শাশুড়ির প্রাণ বাঁচাতে?
Read More »