জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” সিরিয়ালের নতুন একটা জবরদতস্ত প্রোমো ড্রপ করা হয়েছে। আর সেখানে আমরা দেখতে পাচ্ছি, রায়ানের মায়ের সাথে মিলে তার নিজের খেল দেখাতে শুরু করে দিয়েছে টগর। 👀
তো নতুন প্রোমোতে আমরা দেখতে পাচ্ছি, পরীক্ষা দেওয়ার জন্য বাবাকে প্রণাম করে ইউনিভার্সিটির উদ্দেশ্যে বেরোতে যায় পারুল.! পারুল তার বাবাকে বলে, বাবা আমাকে আশীর্বাদ করো। ঠিক সেই সময়ই টগর পেছন থেকে বলে ওঠে, ওই আশীর্বাদ দিয়ে তোর কোন কাজ হবেনা। কারণ যাদের তুই বাবা-মা বলে জানিস, সে তো তোর নিজের আসল বাবা-মা নয়.! তখন পারুল টগরকে বলে তুই কি যা তা বলছিস.? তখন টগর বলে, বিশ্বাস না হলে তুই বাবাকেই জিজ্ঞাসা কর.! 🤔 এরপর পারুল যখন তার বাবাকে জিজ্ঞাসা করতে যাবে, তখন তার বাবা কিছু না বলে শুধু কাঁদতে থাকে। পারুল বুঝতে পেরে যায়, সে সত্যিই একজন অনাথ.! এতদিন ধরে যাদের সে বাবা-মা বলে জেনে এসেছে, তারা তার আসল বাবা-মা নয়। 💔🥹
ওদিকে আবার দেখতে পাই, এই সুযোগেই মাথাচাড়া দিয়ে উঠে রায়ানের মা.! সে মনে মনে ভাবতে থাকে, যাক বাবা পারুলের পরীক্ষা দেওয়া বানচাল করে দিয়েছি। এরপর সে আশুতোষ বসুকে বলে, বাবা পারুল কোন পরিচয়ে এই বাড়িতে থাকবে.? ওর তো নিজের জন্মেরই ঠিক নেই। 👀 ঠিক তখনই রায়ান বলে ওঠে, মানুষের পরিচয় তার জন্মে নয় মা, তার কর্মে.! পারুলের পরিচয় পারুল নিজেই। এই বলেই সে পারুলের হাত ধরে তাকে বলে, চল পরীক্ষা দিবি চল। 😱 তখন পারুলও নিজের চোখের জল মুছে বলে, তুই ঠিকই বলেছিস রায়ান.! আমার কর্মই আমার নিজের পরিচয়। পারুলের মুখে এই কথা শুনে, পারুলকে স্যালুট করে তড়িতা বৌদি ও মল্লার.! 🙌🙌
So এখান থেকে একটা জিনিস তো স্পষ্ট, পারুল যে তার নিজের দিদি নয়, এই কথাটা টগরকে কিন্তু রায়ানের মা-ই জানিয়েছে.! আর রায়ানের মা এটা করেছে শিরিনের পরামর্শে। কারণ তাছাড়া টগরের পক্ষে কিন্তু জানা সম্ভব নয়, যে পারুল তার নিজের দিদি নয়.? 🤔 বাকি তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋 আর হ্যাঁ, রায়ানের ওই মাথামোটা মা-টিকে নিয়ে আর কি বা বলি.? 🤔 মহিলা যে এটা কেন বুঝছে না, যে এই সমস্তকিছু করার কারণে সে রায়ানের চোখে ভালো নয় বরং আরো বেশি করে খারাপ হয়ে যাচ্ছে..?? 🤔🤔




