“সে অনেক যুগ আগের কথা, ইংরেজগুলা ভেবেছিল বাঙালি মরে গেছে।
আগুন নিভে গেছে, প্রতিবাদ হয়ে গেছে ইতিহাস। কিন্তু ওরা জানতো না, আগুন নিভে যায়, ছাই কিন্তু নেবে না.!
ইতিহাস লিখে শিকারী, বাঘ লেখে না। যদি লিখতো, তাইলে ইতিহাসটা কেমন হতো বল দেখি, হ্যাঁ.? 😄😄😄😄😄😄😄
এবার ইতিহাস লেখবে…..রঘুঘুঘুঘু 💥💥💥💥💥 রঘু রঘু রঘু, রঘু রঘু রঘু, রঘু, রঘু ডাকাত”।🔥🔥🔥🔥🔥
উফফঃ সত্যিই বলার কোনো ভাষা নেই.! মানে এরকম অবস্থা আমাদের তখন হতো, যখন আমরা কোন সাউথের বড় বড় সিনেমার টিজার, প্রি-টিজার দেখতাম। 😱 কিন্তু আজকে আমরা গর্বের সাথে বলবো, এখন শুধুমাত্র সাউথ আর এইরকম সিনেমা বানায় না.! ঐরকম ধামাকাদার সিনেমা আমরা বাঙালিরাও বানাতে পারি। 🔥💥
সত্যি কথা বলতে কি, ভাবতেই পারিনি আজকে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার এবং SVF এর থেকে এমন একটা সারপ্রাইজ আমাদেরকে দেওয়া হবে। 👀
আর এই প্রি-টিজারটার ভয়েস ওভারটা…উফফঃ কে দিয়েছে জানিনা.! কিন্তু যেই দিয়ে থাকুক, খতরনাক দিয়েছে। আমি তো চোখ বন্ধ করে ৫-৬ বার শুধুমাত্র ভয়েস ওভারটাই শুনলাম। মানে শুনতে শুনতে গায়ের প্রত্যেকটা লোম একেবারে জাস্ট খাড়া হয়ে গেল। 🔥🔥
বাকি এই টিজারটার সবথেকে ভালো দিক হচ্ছে, এর ভিজুয়াল। মানে দেখে মনেই হচ্ছিল না, এটা আমাদের কোন একটা বাংলা সিনেমার ভিসুয়াল। দেখে মনে হচ্ছিল এটা সত্যি সত্যিই ২০০-৩০০ কোটি টাকা বাজেটের কোন সিনেমার ভিজুয়াল। 👍 আর টিজারটাকে এত সুন্দর ভাবে কাটা হয়েছে, মানে কি বলি.! আমি জাস্ট দেখতে দেখতে বাকরুদ্ধ হয়ে গেছি। মানে শুরুর সিনটাই একবার দেখো না, একটা গ্রাম পুরো জ্বলছে.! তারপর আমরা দেখতে পাচ্ছি ৩ জন ইংরেজ ঘোড়ায় করে দাঁড়িয়ে রয়েছে, তার সামনে ১টা লাশ পড়ে রয়েছে.! তারপরে আবার দেখতে পাচ্ছি একটা গাছে দুজনের লাশ ঝুলছে.! তারপর একের পর এক গ্রামে ইংরেজরা অত্যাচার করেছে। 👀 আর তারপরেই সেই আইকনিক সিন…প্রথমেই দেখতে পাচ্ছি ঘোড়াটাকে, আর তারপরে দেখতে পাচ্ছি রঘু ডাকাত তার ঘোড়ার সাথে দাঁড়িয়ে রয়েছে। 😱 উফফঃ কি সেই মুহুর্ত 💥 আর পরেই আমরা দেখতে পাচ্ছি রঘু তার তীর চালাচ্ছে.! আর অবশেষে তার তলোয়ার দিয়ে একের পর এক সবাইকে ফালা ফালা করেছে। 😱 আর তারপরেই দেবের সেই সিঁদুর ও রক্ত মাখার লুকটা.! 🔥🔥🔥🔥🔥
মানে এককথায় আমি এটাই বলবো, যে প্রি-টিজার দেখে তো আমাদের এক্সপেক্টেশন লেবেল এই মুহূর্তে আকাশ ছোঁয়া রয়েছে। আর আশা করব ধ্রুব ব্যানার্জি এবং দেব আমাদের সেই এক্সপেক্টেশন লেভেলটাকে ম্যাচ করবে। আর তার সাথে সাথে SFV সমস্ত রকম বাজেট দিয়ে সেটাকে গ্র্যান্ড লেভেলে নিয়ে যাবে। 😱 আর এই বছর দুর্গাপূজাতে হবে একটা জোরদার ধামাকা.! 💥💥💥💥
#RaghuDakat #Dev #DhruboBanerjee #idhikapaul #svf #tollywood #DurgaPuja2025 #teaser #teaserreview #raghudakatteaser #EsoSerialDekhi




