জি বাংলার “দাদামণি” সিরিয়ালের নতুন একটা প্রোমো ড্রপ করা হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি, সোম যেহেতু ভুবনপুরের প্রেসিডেন্ট ইলেকশনে জিতেছে.! তাই শর্ত মতো গ্রামের লোকেরা ধুমধাম সহকারে পার্বতীকে সোমের বাড়িতে দিয়ে যায়। সোমের বোনেরা পার্বতীকে বরণ করে ঘরে তুলতে যায়। 😱
কিন্তু বরণ করার সময়ই পার্বতী বরণ ডলার প্রদীপটাকে নিভিয়ে দেয়.! আর বিনা বরণেই সে ঘরে ঢুকে আসে। 👀 সবাই পার্বতীকে ফিরে আসতে দেখে যতটা খুশি হয়েছিল, পার্বতীর এই ব্যবহারে তারা ততটাই দুঃখী হয়ে যায়। 🥹
এরপর পার্বতী যখন হনহন করে ঘরের ভেতরে ঢুকে যায়, সেইসময়ই বাড়ির তুলসী মঞ্চে পার্বতীর শাড়ি আটকে যায়। সোম তখন সেই শাড়ি গিয়ে ছাড়িয়ে দেয়। 😍 কিন্তু পার্বতী সোমকে ধন্যবাদ দেওয়ার পরিবর্তে উল্টে সোমকে জানায়, সে কথা দিচ্ছে, ২১ দিনের মধ্যে এই বিয়ে ভেঙ্গে দেবে। 👀 তখন উল্টে সোমও তাকে কথা দেয়, এই ২১ দিনের মধ্যেই সে পার্বতীর মন জয় করবে। 😱
So কি মনে হচ্ছে, এই ২১ দিনের মধ্যে সোম কি পারবে পার্বতীর মন জয় করে তার ভুলটা ভাঙ্গিয়ে তাকে নিজের করে তুলতে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋




