জি বাংলার “দাদামণি” সিরিয়ালের নতুন একটা প্রোমো ড্রপ করা হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি, নদীর ধারে একটা নৌকার উপরে বসে রয়েছে পার্বতী এবং সোম। সেখানে পার্বতী সোমের হাত ধরে কাঁদতে কাঁদতে বলছে, আমার ভালবাসা, আমার জীবন তুমি আমায় ফিরিয়ে দাও সোম.! 👀 স্বাভাবিকভাবেই এই কথা শুনে লাড্ডু ফুটতে শুরু করে সোমের মনে.! তাছাড়া তার ওই লাড্ডুর ওপরে আরো একটু ক্রিম লাগিয়ে দেয় তার ছোটবেলার কল্পনা। 🥰 ফলে সোম আর দেরি না করেই হাতে একটা লাল গোলাপ নিয়ে হাজির হয়ে যায় পার্বতীর স্বাস্থ্য কেন্দ্রে। 😱
কিন্তু সেখানে গিয়ে সোম যেটা দেখে, তারপরে তার সমস্ত স্বপ্ন ভেঙ্গে চুর চুর হয়ে যায়। 💔 সোম দেখতে পায় সিদ্ধার্থ নামক কোন একটি ছেলে (যেও পেশায় একজন ডাক্তার) হাঁটু গেড়ে পার্বতীর সামনে বসে রয়েছে.! আর সে পার্বতীকে প্রপোজ করে বলছে, ডাক্তার পার্বতী, ডাক্তার সিদ্ধার্থের সাথে সারাজীবন থাকবে তো.? 🤔 উত্তরে পার্বতী জানায়, শেষ নিঃশ্বাস পর্যন্ত। 👀
ফলে যা হওয়ার সেটাই হয়.! চমকে যায় সোম এবং ভেঙ্গে যায় তার দেখা সমস্ত স্বপ্ন। 💔 তার হাত থেকে মাটিতে পড়ে যায় পার্বতীর জন্য আনা সেই লাল গোলাপটা। 🥹




