জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল হচ্ছে “ফুলকি”। এই সিরিয়ালে এই মুহূর্তে ফুলকি তার বাবার স্মৃতি ফেরানোর চেষ্টা করছে.! 👍
তো রিসেন্ট এপিসোডে আমরা দেখতে পেয়েছি, বড় রাজাবাবু তার খাস লোক সনাতনের কথা মনে করতে পারে। ফলে ফুলকিরা যখন তার বিষয়ে খোঁজখবর করা শুরু করে, তখন তারা জানতে পারে, যে ঐ সনাতন বড় রাজার সাথে হওয়া অ্যাক্সিডেন্টের সময় মারা গিয়েছিল। আর তার স্ত্রী ও এক মেয়ে ছিল, কিন্তু তারা তারপর থেকে হঠাৎ করে রাজমহল থেকে উধাও হয়ে যায়। 😱 তবে ফুলকিরা ঠিক করে, তারা যেই করেই হোক ওই সনাতনের স্ত্রী ও মেয়েকে খুঁজে বের করবে। 👍
অন্যদিকে আমরা আবার দেখতে পাই, সনাতনের স্ত্রীর সর্বানি তার মেয়ে শিল্পাকে খুঁজে খুঁজে রাজমহলে এসে হাজির হয়। আর সর্বাণীকে দেখে রাজমহলের পুরনো কর্মচারী চিনতে পেরে যায়.! 😱
এদিকে আবার আমরা এটাও দেখতে পাচ্ছি, শিল্পা ফুলকিকে বলছে, তার মা কিছুতেই এখানে তাকে থাকতে দিতে চাইছে না। তখন ফুলকি শিল্পাকে জিজ্ঞাসা করে, তোমার মায়ের তোমার রাজমহলে আশা নিয়ে কিসের এত আপত্তি.? তার মানে নিশ্চয়ই এর পেছনে কোন একটা রহস্য রয়েছে.? এই বলে ফুলকি শিল্পাকে নিয়ে তার মায়ের কাছে সেই বিষয়ে জানার জন্য যায়। 😱
কিন্তু ফুলকি ও শিল্পার এই কথোপকথনটা আবার ছোট রানী শুনতে পেয়ে যায়। ফলে ছোট রানী আবার এই বিষয়ে জানার জন্য উদগ্রীব হয়ে পড়ে.! 👀
So এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে একটাই, ফুলকি তাহলে শিল্পার মায়ের কাছ থেকে কি জানতে পেরে যাবে, যে শিল্পা ও তার মা-ই হচ্ছে সনাতনের মেয়ে ও স্ত্রী.?




