গ্রেপ্তার সংযুক্তা, অথচ কোন সলিড প্রমাণ নেই.! রজতের মৃত্যুর পিছনে রশ্মিকার নাম উঠে আসতেই দুয়ে দুয়ে চার করার পথে পারুল.? 😱

জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” সিরিয়ালে গতকালের এপিসোডে অবশেষে ঘটলো সেই বহু প্রতিক্ষীয় ঘটনা, যেটার জন্য অপেক্ষা করেছিল দর্শক মহল.! হ্যাঁ, অবশেষে অনেক চেষ্টার পর গতকাল পিওর লাইফের প্রাক্তন এমপ্লয়ি সুবিনয় ও রজতের মৃত্যুর পেছনে জড়িত থাকার অভিযোগে সংযুক্তাকে গ্রেফতার করলো পুলিশ। 😱

তো পারুল যখন রায়ান ও অনিরুদ্ধ বাবুর সাহায্যে সংযুক্তার খাওয়া সেই সিগারেটের বাটসটি পেয়ে যায় এবং সেটার সাথে সংযুক্তার DNA ম্যাচ করে, তখন তারা সিওর হয়ে যায় যে সুবিনয়কে সংযুক্তাই হত্যা করেছে। 👀

এরপরেই আমরা দেখতে পাই অফিসে এসে হাজির হয়েছে পুলিশ। আর পুলিশ সুবিনয় ও রজতকে হত্যা করার অভিযোগে সংযুক্তাকে গ্রেফতার করে। আর এরপরেই আমরা দেখি সেই কেস উঠেছে কোর্টে। 👍 কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এতকিছু করার পরেও পারুল কিন্তু কোন ভাবেই সংযুক্তার বিরুদ্ধে কোন সলিড প্রমাণ দেখাতে পারেনি.! এমন কোন প্রমাণ, যেটা প্রমাণ করে সংযুক্তা সুবিনয় ও রজতের খুন করেছে.! কিন্তু হ্যাঁ, পারুল এটা প্রমাণ করতে সক্ষম হয়, যে সুবিনয়কে হত্যা করার পেছনে সংযুক্তার স্ট্রং মোটিভ রয়েছে। 👍

এরপর আমরা এটাও দেখতে পাই, পারুল জজের সামনে সংযুক্তার ট্যাক্স চুরি এবং কোম্পানির টাকা চুরি করে সে যে দামি দামি বেআইনি জিনিসপত্র তার বাড়িতে স্টোর করে রেখেছে, সেটাও জানিয়ে দেয়.! আর পারুল জজকে বলে, উনি যেন এক্ষুনি সংযুক্তার বাড়িতে পুলিশ পাঠান.! 😱

এদিকে প্রিক্যাপে আমরা দেখতে পাচ্ছি পিসিমণি ও অনিরুদ্ধ স্যার ছদ্দবেশে হাজির হয় রজতের বাড়িতে। আর সেখানে গিয়েই তারা জানতে পারে, রজতকে কোন একটি মেয়ে তাকে শ্লীলতাহানি করার মিথ্যে কেসে ফাঁসিয়ে বদনাম করে আত্মহত্যা করতে বাধ্য করেছে.! 👀

So আমি যদি ভুল না হই, তাহলে সেই মেয়েটি হচ্ছে সংযুক্তারই স্নেহধন্য পাত্রী রশ্মিকা.! 👍 তাই এখন এটাই দেখার পারুল ঐ রশ্মিকার মুখ দিয়ে সত্যিটা বের করে কিভাবে.? 🤔 আর সংযুক্তারই বা কি হলো, সে কি জামিন পেয়ে গেল.? 🤔 বাকি তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
দোল পূর্ণিমায় বিশ্বাসঘাতকতা বনাম ন্যায়ের লড়াই? জেলে নিশার গর্জন—“কোন জেল আমায় আটকাতে পারবে না”, উজির শপথ—“তোর সামনে দাঁড়াব আমি”। এবার কি ন্যায় বনাম প্রতিশোধে ছিন্নভিন্ন হবে দুই বোনের সম্পর্ক?
Read More »
Bangla Serial
Amit Barik
“ডাকবে না আমায় অপর্ণা বলে”—ভবিষ্যৎবাণী সত্যি করে দোলের দিনই আত্মপ্রকাশ করল রাজনন্দিনী, স্তম্ভিত আর্যের সামনে ঘোষণা—ফিরেছি সব হিসেব মেলাতে, উত্তেজনায় কাঁপছে দর্শক মহল!
Read More »
TRP Update
Amit Barik
স্লট বদলের মাস্টার স্টোকেই উল্টে গেল খেলা! আবারও বেঙ্গল টপার পরিণীতা, মৃতপ্রায় দাদামণির কামব্যাক—নতুন সময়েই জোয়ার ভাঁটার ঝড়ে গুঁড়িয়ে গেল গতবারের বেঙ্গল টপার! 🔥
Read More »
Bangla Serial
Amit Barik
স্ত্রী কিংবা মা—একজনকে বেছে নাও! কাত্যায়নী দেবীর আলটিমেটামে চাপে গোরা! গান না ছাড়ার শপথ নিয়ে রাস্তায় নামল দিতি—শেষমেশ জিতবে কে, দিতির জেদ নাকি কাত্যায়নীর শর্ত?
Read More »
Bangla Serial
Amit Barik
ভাগ্যের চক্রে হাঁড়িকাঠে মাথা দেওয়া পারুলকে বাঁচাতে ভালোবাসার কথা স্বীকার করলো রায়ান! কিন্তু শিরিনের হাত থেকে সে কি বাঁচাতে পারবে পারুলকে? আর এই ভালোবাসার কথা পরে সে অস্বীকার করবে না তো?
Read More »