“ডাকবে না আমায় অপর্ণা বলে”—ভবিষ্যৎবাণী সত্যি করে দোলের দিনই আত্মপ্রকাশ করল রাজনন্দিনী, স্তম্ভিত আর্যের সামনে ঘোষণা—ফিরেছি সব হিসেব মেলাতে, উত্তেজনায় কাঁপছে দর্শক মহল!

দোল পূর্ণিমা উপলক্ষে জি বাংলার অন্যতম জনপ্রিয় “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালের একটি ধামাকাদার প্রোমো ড্রপ করা হয়েছে। 🔥

যেমনটা আমরা সাম্প্রতিক এপিসোডে দেখেছিলাম, মানে তারা সুন্দরী মা যেমনটা বলেছিল, যে দোলের দিনই জানা যাবে রাজনন্দিনীর সমস্ত সত্যিটা.! সেদিনই আত্মপ্রকাশ করবে রাজনন্দিনী.! এই নতুন প্রোমো অনুযায়ী কিন্তু তারাসুন্দরী মায়ের বলা কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। 😱

আমরা দেখতে পাচ্ছি দোলের দিন অপর্ণা সেই মন্দিরে পুজো দিতে যায়, যেখানে রাজনন্দিনীর স্মৃতিসৌধ রয়েছে। অপর্ণা পুজো দিতে গেলে তারা সুন্দরী মা তার মাথায় তিলক কেটে দেয় এবং তাকে বলে “আয় মা আয়, রাধামাধব এতো বছর ধরে তোর পুজোর অপেক্ষায়”। 👀

এরপরই আমরা দেখতে পাই অপর্ণার মধ্যে আবারো সেই পরিবর্তন। আমরা দেখতে পাই অপর্না আর নিজের মধ্যে নেই.! সেই উন্মাদের মতো নৃত্য করে চলেছে। আর্য প্রথমে তার সাথে নৃত্য করে.! কিন্তু পরবর্তীকালে সে বিষয়টা বুঝতে পারে। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে অপর্নার দিকে। এরপর সে যখন অপর্ণাকে অপর্ণা বলে ডাকে, তখন অপর্ণা তাকে বলে ডাকবে না আমায় ওই নামে, আমি রাজনন্দিনী.! আমি ফিরে এসেছি সব হিসেব মেলাতে। 😱

স্বাভাবিকভাবেই অপর্ণার মুখে এই কথা শুনেই চমকে যায় আর্য। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে অপর্ণা রুপী রাজনন্দিনীর দিকে। ওদিকে অপর্ণাকে দেখে চমকে যায় রাজলক্ষ্মী দেবীও। 👀

আর সত্যি বলতে কি অপর্না যখন নৃত্য করেছিল এবং পেছনে ওই “ভুলভুলাইয়া” সিনেমার “আমি যে তোমার” গানটি বাজছিলো, তখন কিন্তু একটা আলাদাই ভাইব দিচ্ছিল। একটা হরর হরর অনুভূতি হচ্ছিল এবং গায়ে কাঁটা দিচ্ছিল। 🔥🔥

So আমার তো এই নতুন প্রোমোটা দুর্দান্ত লেগেছে এবং আমি খুবই এক্সাইটেড হয়ে রয়েছি.! 👍 রাজনন্দিনী যখন একবার আত্মপ্রকাশ করেছে, এবার তো সে তার মৃত্যুর বদলা নেবেই.! 😱 বাকি এবার তোমরা বলো, এই নতুন প্রোমোটা তোমাদের কেমন লাগলো.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
দোল পূর্ণিমায় বিশ্বাসঘাতকতা বনাম ন্যায়ের লড়াই? জেলে নিশার গর্জন—“কোন জেল আমায় আটকাতে পারবে না”, উজির শপথ—“তোর সামনে দাঁড়াব আমি”। এবার কি ন্যায় বনাম প্রতিশোধে ছিন্নভিন্ন হবে দুই বোনের সম্পর্ক?
Read More »
Bangla Serial
Amit Barik
“ডাকবে না আমায় অপর্ণা বলে”—ভবিষ্যৎবাণী সত্যি করে দোলের দিনই আত্মপ্রকাশ করল রাজনন্দিনী, স্তম্ভিত আর্যের সামনে ঘোষণা—ফিরেছি সব হিসেব মেলাতে, উত্তেজনায় কাঁপছে দর্শক মহল!
Read More »
TRP Update
Amit Barik
স্লট বদলের মাস্টার স্টোকেই উল্টে গেল খেলা! আবারও বেঙ্গল টপার পরিণীতা, মৃতপ্রায় দাদামণির কামব্যাক—নতুন সময়েই জোয়ার ভাঁটার ঝড়ে গুঁড়িয়ে গেল গতবারের বেঙ্গল টপার! 🔥
Read More »
Bangla Serial
Amit Barik
স্ত্রী কিংবা মা—একজনকে বেছে নাও! কাত্যায়নী দেবীর আলটিমেটামে চাপে গোরা! গান না ছাড়ার শপথ নিয়ে রাস্তায় নামল দিতি—শেষমেশ জিতবে কে, দিতির জেদ নাকি কাত্যায়নীর শর্ত?
Read More »
Bangla Serial
Amit Barik
ভাগ্যের চক্রে হাঁড়িকাঠে মাথা দেওয়া পারুলকে বাঁচাতে ভালোবাসার কথা স্বীকার করলো রায়ান! কিন্তু শিরিনের হাত থেকে সে কি বাঁচাতে পারবে পারুলকে? আর এই ভালোবাসার কথা পরে সে অস্বীকার করবে না তো?
Read More »