স্বামীকে বাঁচাতে কিংকরকে গুলি অপর্ণার! আর্য উদ্ধার হতেই সিংহ রায় বাড়িতে নতুন ঝড়—সম্পত্তির দাবিতে হাজির মানসী, আর্যর এন্ট্রিতেই বদলে গেল খেলা.!

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল গুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় সিরিয়াল হচ্ছে “চিরদিনই তুমি যে আমার”। গতকালই এই সিরিয়ালের হয়ে গেল প্রথম এনিভার্সারি। সফলভাবে এই সিরিয়ালটি পূর্ণ করল একটি বছর। আর হ্যাঁ এই সিরিয়ালেই গত পর্বে ঘটে গেল এমন একটি ঘটনা, যেটি দেখে বিস্মৃত হয়ে গেল সমগ্র দর্শকমহল। 😱

তো সাম্প্রতিক এপিসোডেই আমরা দেখেছিলাম, যে অপর্ণা জানতে পেরে যায় কিংকরই তার আর্য স্যারকে কিডন্যাপ করেছে। ফলে সে আর দেরি না করে আর্য স্যারের কেবিন থেকে তার পিস্তলটা নিয়ে কিংকরকের কেবিনে চলে যায়। এরপর সেখান থেকে সেফ হাউসের লোকেশন সংগ্রহ করে নেয়। অবশ্য কিংকরও বুঝতে পেরে যায়, যে অপর্ণা সেভ হাউজের লোকেশন জেনে গেছে। 👍

এরপরেই আমরা দেখি অপর্না ডেলিভারি গার্লসের ছদ্মবেশে হাজির হয় সেই সেফ হাউসে এবং সে উদ্ধার করে নেয় আর্যকে। কিন্তু সেই মুহূর্তে সেখানে এসে হাজির হয় কিংকর। আর সে আর্যর দিকে পিস্তল তাক করে। আর সত্যি বলতে কি, এই আর্য এবং কিংকরের বন্ধুত্বটাকে বোঝা সত্যিই বড্ড মুশকিল.! মানে এরা দুজন দুজনকে কিডন্যাপ করতে পারে ঠিকই, কিন্তু দুজন দুজনকে মারতে পারে না.! 👀 কিন্তু অপর্ণা তো সেটা জানেনা.! তাই সে যখন দেখেছে তার স্বামীর জীবন সংকটে রয়েছে, তখনই চালিয়ে দিয়েছে গুলি কিংকরকে.! 🤣🤣

তবে এখানে অপর্ণা কিন্তু কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যায়.! মানে অপর্ণা অপর্ণা জানতে পেরে যায়, যে আর্যকে কিঙ্কর একদিন জেল বা ফাঁসি থেকে বাঁচিয়েছিল। 😱 স্বাভাবিকভাবেই অপর্ণা এটা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। সে প্রচণ্ডভাবে ভেঙ্গে পড়ে ভেতর থেকে। এমন অবস্থায় তার সেই টেনশনকে আরো বাড়িয়ে তুলে মানসী। সে রোহিণীর কাছে তার বাবাকে নিয়ে হাজির হয়। আর রোহিনীও যেহেতু খুব চালাক মহিলা.! তাই সে নিজে এই ব্যাপারটাকে সরাসরি হ্যান্ডেল না করে তার চ্যালাকে দিয়ে হ্যান্ডেল করায়। 😜 আর বোকা মানসী এরপর তার বাবাকে নিয়ে সোজা হাজির হয়ে যায় সিংহ রায় বাড়িতে সমস্ত সম্পত্তির ভাগ চাইতে। 😱

এদিকে প্রিক্যাপে দেখতে পাচ্ছি মানসী যখন অপর্ণা এবং রাজলক্ষ্মী দেবীকে ধমকায়, তখন অপর্ণা উল্টে মানসীর বাবাকেই তার জায়গাটা দেখিয়ে দেয়। কিন্তু মানসী বলতে থাকে, যে আমার জিনিস আমাকে দিয়ে দাও আমি চলে যাব.! সেই মুহূর্তেই আমরা দেখতে পাই সেখানে এসে হাজির হয়েছে আর্য। আর সে মানসীর কথার প্রত্যুত্তরে বলে, কি করে মানসী.? স্বাভাবিকভাবেই আর্যকে দেখে চমকে যায় সে.! 😱

So এবার তাহলে দেখাই যাক, আর্য মানসী ও তার বাবাকে কিভাবে সামলায়.? আর ওদিকে অপর্ণার মনে যে আবারও আর্যকে নিয়ে একটা সন্দেহ ঢুকলো, সেটাকেই বা সে কিভাবে দূর করে.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
পুলস্ত্যের জোরজবরদস্তি, কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি নয়! গত জন্মে ফুলকে হারিয়েছিল মুরারি, এই জন্মে দিতিকে বাঁচাল গোরা—এবার কি স্ত্রীর মর্যাদা দিয়ে দিতিকে ব্রজধামে ফিরিয়ে নিয়ে যাবে?
Read More »