“শিকারি যখন নিজেই হয়ে যায় শিকার”—সংযুক্তাকে ধরতে গিয়ে উল্টে তার হাতেই ধরা পারুল! রায়ানদের মাটির নিচে পুঁতে রেখে ভয়ংকর খেলা শুরু করল সংযুক্তা।

“শিকারি যখন নিজেই হয়ে যায় শিকার”— হ্যাঁ জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” সিরিয়ালে এইরকমটাই হতে চলেছে.! 👀

Thank you for reading this post, don't forget to subscribe!

আসলে সাম্প্রতিক এপিসোডে আমরা দেখতে পেয়েছিলাম, যে সংযুক্তা বসু পরিবারের সকলকে শেষ করে দিতে বসু বাড়িতে বন্দুকবাজ পাঠায়। ভাগ্যের পরিহাসে সবাই বেঁচে গেলেও মৈনাককে গুলি লাগে। এরপর পারুল জানতে পারে, যে এইসবের পেছনে রয়েছে স্বয়ং সংযুক্তা সেন। 👀 কিন্তু সে দেশের বাইরে থাকায় পুলিশ তার কিছু করতেও পারে না। ফলে বাধ্য হয়ে পারুল নিজেই সংযুক্তাকে লন্ডন থেকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। 😱

সেই মতোই পারুল শিরিনের কাছ থেকে সংযুক্তার সঠিক ঠিকানা বের করে নিয়ে লন্ডনে পাড়ি দেয় এবং শিরিনকে বসু বাড়িতেই বন্দি করে রাখে। কিন্তু বোকা টগরের সাহায্যে পারুলের লন্ডনে আসার খবরটা সংযুক্তাকে জানিয়ে দেয় শিরিন.! কিন্তু পারুলেরা সেটা জানতেই পারেনা। 😥 ফলে পারুলেরা লন্ডন পৌঁছানোর সাথে সাথেই সংযুক্তার গুন্ডা তাদেরকে ফলো করা শুরু করে।

এদিকে প্রিক্যাপে আমরা দেখতে পাচ্ছি, পারুল তার প্ল্যান মতো রায়ান, মল্লার ও অনিরুদ্ধ স্যারকে সাথে নিয়ে সংযুক্তার ভিলাতে হান দেয়। কিন্তু সংযুক্তা উল্টে তাদেরকেই বন্দি বানিয়ে নেয়। শুধু তাই নয়, তাদের চারজনকেই মাটির নিচে পুঁতে দেয়। কেবলমাত্র তাদের চার জনের মাথাগুলোই বাইরে বের করে রাখে। 😱

So বুঝতেই তো পারছো, এই প্রতিবেদনের শুরুতেই কেন আমরা লিখেছি, যে শিকারি যখন নিজেই হয়ে যায় শিকার.! 😜 তো কি মনে হচ্ছে, কি করে বাঁচবে এবার পারুলেরা ওই সাইকো সংযুক্তার হাত থেকে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates