“আমায় কেন খুন করলে আর্যপুত্র?”—অপর্ণা রূপী রাজনন্দিনীর অভিযোগে কোণঠাসা আর্য! ‘আমি খুন করিনি’ বলেই ছাদ থেকে ঝাঁপ—নতুন প্রোমো দেখে চমকে উঠল গোটা দর্শকমহল। 😱

জি বাংলার অন্যতম জনপ্রিয় “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালের একটা মাথা ঘোরানো প্রোমো ড্রপ করা হয়েছে.! হ্যাঁ ঠিকই বলছি, যে বা যারা এই প্রোমোটা দেখবে, 💯% তাদের মাথা ঘুরে যাবে। 🤯

আসলে এই নতুন প্রোমোতে আমরা দেখতে পাচ্ছি, অপর্ণা আর্যকে নিয়ে একটি নির্মীয়মান বহুতলে যায়। এখানেই তোমাদেরকে মনে করিয়ে দিই, আমরা কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছি রাজনন্দিনীর মৃত্যুটাও এইরকমই একটা নির্মীয়মান বহুতলেই হয়েছিল। আর যদি আমরা আর্যর কথা ধরি এবং যে দৃশ্য দেখানো হয়েছে সেই দৃশ্যটাকে পর্যালোচনা করি, তাহলে বুঝতে পারবো, যে রাজনন্দিনীকে গুলি করা হয়েছিল এবং তার পরে সে বহুতল থেকে পড়ে গিয়েছিল.! 👍

তো আমরা যেহেতু ইতিমধ্যে জানি, যে অপর্ণাই হচ্ছে আসলে রাজনন্দিনী.! সেই কারণে অপর্না অর্থাৎ রাজনন্দিনী কিন্তু আর্যকে আবারো সেইরকম একটা নির্মীয়মান বহুতলে নিয়ে আসে.! হতে পারে এই বহুতলটি সিংহ রায় গ্রুপেরই আন্ডারে রয়েছে.! অথবা হয়তো এই সেই বহুতল, যেখানে রাজনন্দিনীর মৃত্যু হয়েছে.? 🤔

কারন আমরা দেখতে পাই অপর্ণা যখন আর্যকে সেই বহুতলে নিয়ে আসে.! তখন আর্য তাকে প্রশ্ন করে, যে অপর্ণা তুমি এখানে আমাকে কেন নিয়ে এসেছো.? তখন অপর্ণা আর্যকে বলে, আপনি রাজনন্দিনীকে কেন খুন করেছিলেন স্যার.? কিন্তু আর্য অপর্ণাকে বলে, যে অপর্ণা তুমি ভুল ভাবছো.! কিন্তু অপর্ণা বলে আমি সব জানি, কারণ আমি রাজনন্দিনী। 😱 এরপরই আমরা দেখতে পাই অপর্ণার মধ্যেই ফুটে উঠেছে রাজনন্দিনীর চেহারা। স্বাভাবিকভাবেই সেটা দেখেই চমকে যায় আর্য। শুধু তাই নয়, এরপর অপর্না অর্থাৎ রাজনন্দিনী বলে, আমায় কেন মারলে আর্যপুত্র.? আমি ফিরে এসেছি প্রতিশোধ নিতে। 👀 এরপর অপর্ণাও বলে, বলুন আপনি কেন খুন করেছিলেন রাজনন্দিনীকে.? তখন আর্য বলে, আমি যাওয়ার আগে একটা কথাই বলে যেতে চাই.! আমি রাজনন্দিনীকে খুন করিনি। এই বলতে বলতেই আর্য পিছিয়ে যায় ওই বিল্ডিংয়ের শেষ প্রান্তের দিকে এবং তারপরেই সে পড়ে যায় ওই বিল্ডিং থেকে। অপর্ণা আর্য স্যার বলে চিৎকার করে ওঠে। 😱

So এই প্রোমোটা দেখার পর আমাদের মনে কিন্তু এই মুহূর্তে অনেকগুলো প্রশ্ন আসছে.! আর্য বলছে সে রাজনন্দিনীকে খুন করেনি.! কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনন্দিনী নিজেই বলছে, যে আর্য তাকে খুন করেছে। সেই কারণেই এখানে প্রশ্ন হচ্ছে, এখানে মিথ্যে কথা কে বলছে.? আর্য যদি মিথ্যে কথা বলত, তাহলে সে এইভাবে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিত না। আর যে খুন হয়েছে মানে সেই রাজনন্দিনী, এখানে তারও মিথ্যে কথা বলার কোন কারণই নেই। 😱

বাকি এবার তোমরা বলো, তোমাদের কি মনে হচ্ছে.? 🤔 আর হ্যাঁ, আর্য যে এইভাবে বিল্ডিং থেকে পড়ে গেল, তার আবার কোন বড় ক্ষতি হয়ে যাবে না তো.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
পুলস্ত্যের জোরজবরদস্তি, কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি নয়! গত জন্মে ফুলকে হারিয়েছিল মুরারি, এই জন্মে দিতিকে বাঁচাল গোরা—এবার কি স্ত্রীর মর্যাদা দিয়ে দিতিকে ব্রজধামে ফিরিয়ে নিয়ে যাবে?
Read More »