বসু বাড়িতে বন্দুকবাজ পাঠানোর ফল! ভিলেন সংযুক্তাকে কাজের লোক বানিয়ে বাসন মাজাল পারুলেরা—দর্শক বলছে, প্রত্যেক ভিলেনের এমন পরিণতিই হওয়া উচিত।

জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” সিরিয়ালে অবশেষে গতকালের এপিসোডে ঘটে গেল এমন একটি ঘটনা, যেটি দেখার জন্য দর্শকমহল বহুদিন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। আসলে সাম্প্রতিক এপিসোডেই আমরা দেখেছিলাম, যে বন্দুকবাজ পাঠিয়ে সংযুক্তা যখন বসু বাড়ির সকলকে মেরে ফেলার চেষ্টা করে, তখন সবাই বেঁচে গেলেও মৈনাককে গুলি লাগে। এরপর পারুল যখন জানতে পারে, যে এইসবের পেছনে রয়েছে সংযুক্তা.! তখন সে ঠিক করে সে সংযুক্তাকে এর উপযুক্ত শাস্তি দেবে। 😱

Thank you for reading this post, don't forget to subscribe!

এরপরই আমরা দেখতে পাই সংযুক্তার ঠিকানা জোগাড় করে পারুল, রায়ান, মল্লার, অনিরুদ্ধ স্যার, রুকু এবং ঋত্বিক হাজির হয় সংযুক্তার ভিলাতে। তারপর সেখান থেকে তারা সংযুক্তাকে রীতিমতো কিডন্যাপ করে বসু বাড়িতে নিয়ে আসে। 👍

এরপর তারা সিদ্ধান্ত নেয়, যে তারা আগে নিজেরা সংযুক্তাকে শাস্তি দেবে.! তারপর তাকে পুলিশের হাতে তুলে দেবে। সেই মতোই মৈনাক শাস্তি স্বরূপ সংযুক্তাকে তিন দিন ধরে বাড়ির সমস্ত কাজ করার শাস্তি দেয়। আর তারপরেই সবাই মিলে সংযুক্তাকে বাড়ির কাজের লোকের মত করে তৈরি করে এবং বাড়ির প্রত্যেকটা কাজ—ঘর মোছা থেকে বাসন মাজা, রান্না করা, কাপড় কাচা তাকে দিয়ে করায়। 😜

স্বাভাবিকভাবেই যেটা দেখে খুশিতে মেতে উঠে দর্শক। তারা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তাদের খুশি জাহির করতে থাকে। সবাই বলতে থাকে, যা হয়েছে ঠিক হয়েছে.! প্রত্যেকটা ভিলেনকেই পুলিশের হাতে তুলে দেওয়ার আগে এইভাবেই শাস্তি দেওয়াটা জরুরী.! কারণ প্রত্যেকবার পুরো সিরিয়াল জুড়ে ভিলেন সবাইকে জ্বালাবে.! আর তার শাস্তি স্বরূপ তাকে জাস্ট সিরিয়াল শেষ হওয়ার আগের মুহূর্তে পুলিশে তুলে দিয়েই খেল খতম হয়ে যাবে, এই জিনিসটা মানা যায় না। ভিলেন যেমন পুরো সিরিয়াল জুড়ে জ্বালাবে, তেমনি তাকেও একই ভাবে জ্বলতে হবে.! 👍

Leave a Comment

Latest Updates