দিতির মাস্টার স্ট্রোকে মাটি ধরলো খোকন সাঁতরা। হ্যাঁ, জি বাংলার অন্যতম জনপ্রিয় “তারে ধরি ধরি মনে করি” সিরিয়ালের আজকের এপিসোডে আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি। 👍
Thank you for reading this post, don't forget to subscribe!আসলে সাম্প্রতিক এপিসোডই আমরা দেখেছিলাম, যে হোলির সুযোগ নিয়ে খোকন সাঁতরার ছেলে রক্তিম বিশাখার সাথে অসভ্যতামো করে। কিন্তু সেই নিয়ে গোরা ও দিতি যখন পুলিশের কাছে যায় পুলিশ তখন তো তাদের কোন কথা শোনেই না, উল্টে খোকন সাঁতরার সাথে মিলে তাদেরকেই ধমকে বাড়ি পাঠিয়ে দেয়।
শুধু তাই নয় এরপরে ঐ খোকন সাঁতরা ও তার ছেলে রক্তিম গোস্বামী পরিবারের ছোট ছেলে অচিন্ত্যকে মেরে হাসপাতালে পাঠিয়ে দেয় এবং গোরাকে পাঠিয়ে দেয় জেলে। আর এরপর রক্তিম ব্রজধামে উপস্থিত হয়ে দাদুকে তার পায়ে ধরে ক্ষমা চাওয়ার পরিবর্তে তাদের পরিবারকে রেহাই দেওয়ার কথা বলে। 😱 ঠিক এমন সময়েই মহাপ্রভু আবার তাঁর অস্তিত্ব বুঝিয়ে দেন এবং দিতি ও বাড়ির সমস্ত মেয়েরা মিলে রক্তিম ও তার ছেলেদেরকে বেধড়ক মার মারে। শুধু তাই নয় এরপর দিতি সিদ্ধান্ত নেয়, যেহেতু এবার তাদের কাছে প্রমাণ রয়েছে, তাই তারা এবার নিজেরা ওই রক্তিমকে পুলিশের হাতে তুলে দেবে। 👍
কিন্তু সেই খবরটা আবার পুলস্ত্য জানিয়ে দেয় রক্তিমের বাবা খোকন সাঁতরাকে। কিন্তু দিতি সেটা আবার বুঝতে পেরে যায়। ফলে সে প্রথমে পুলস্ত্যের ফোন কেড়ে নেয় এবং রক্তিমকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য তাকে এম্বুলেন্সে করে থানার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে খোকন সাঁতরা ব্রজধামে এসে হম্বিতম্বি করলেও খুঁজে পায় না তার ছেলে রক্তিমকে। 😱
So দেখে তো মনে হচ্ছে এই বাজিটা এবার দিতিই মারবে.! তবে আগামী দিনে যে তাদের জন্য আরো কঠিন সময় অপেক্ষা করে রয়েছে, সেটা বোধহয় আর না বললেও চলে.! বাকি তোমাদের কি মনে হচ্ছে, দিতি কি পারবে রক্তিমকে ওই খোকন সাঁতরার নজরে এড়িয়ে পুলিশের হাতে তুলে দিতে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋




