“লম্বা সম্পর্ক” পাতাতে গিয়ে নিজের চালে নিজেই ফেঁসে গেল রক্তিম! গোরার বোন ইন্দুকে জোর করে বিয়ে করতেই দিতির পাল্টা চাল—অচিন্ত্যের সাথে রক্তিমের বোনের বিয়ে দিয়ে উল্টে দিল পুরো খেলা! 🔥

বাংলার অন্যতম জনপ্রিয় “তারে ধরি ধরি মনে করি” সিরিয়ালের একটা দুর্দান্ত প্রোমো ড্রম করা হয়েছে। আর সত্যি বলতে কি এই নতুন প্রোমোটা দেখে হাসবো না কাঁদবো, কিছুই বুঝতে পারছি না। 👀

Thank you for reading this post, don't forget to subscribe!

মানে এই নতুন প্রোমোতে আমরা দেখতে পাচ্ছি রক্তিম গোরার বোন ইন্দুকে তুলে নিয়ে গিয়ে তাকে জোর করে বিয়ে করে নেয়। মানে গোরা-দিতিরা সেখানে পৌঁছানোর আগেই রক্তিম ইন্দুর সীঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। 😱

কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দিতি কিন্তু সেটা দেখে হতাশ হয় না। রক্তিম যখন ইন্দুকে বিয়ে করে খুশিতে নাচতে থাকে, তখন দিতিও একটা উল্টো চাল চালে। সে সিঁদুর নিয়ে গিয়ে তুলে দেয় অচিন্ত্যর হাতে এবং তার হাত দিয়ে রক্তিমের বড় বোনের সীঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। 😜

স্বাভাবিকভাবেই দিতির এই উল্টো চালে চমকে যায় রক্তিম। চমকে যায় অচিন্ত্য এবং রক্তিমের বোনও। আর অবশ্যই চমকে যায়, সেখানে উপস্থিত সকলে। 😱

এখানে আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, রক্তিম যখন ইন্দুকে সিঁদুর পরায়, তখন সে গোরা ও দিতিকে থ্রেট দিয়ে বলে, যে এখন থেকে তোর বোন আমার কব্জায়। আর আমি এখন থেকে তোমাদের সাথে লম্বা…..সম্পর্ক পাতালাম। এরপরেই দিতি যখন অচিন্ত্য সাথে রক্তিমের বোনের বিয়ে দেয়, তখন দিতিও বলে, আমরাও তোমাদের সাথে লম্বা……সম্পর্ক পাতালাম। 🤣🤣

তবে সত্যি বলতে কি সবটা কিন্তু ঘেঁটে গেল.! কারণ এখানে যেভাবে অচিন্ত্য এবং রক্তিমের ছোট বোনের কেমিস্ট্রিটাকে হাইলাইট করা হয়েছিল, ভেবেছিলাম অচিন্ত্যর সাথে হয়তো রক্তিমের ওই বোনটার একটা রিলেশন হবে। কিন্তু এখানে তো পুরো খেলাটাই উল্টে গেল। রক্তিমও যেমন নজর দিল বিশাখাকে, কিন্তু বিয়ে করলো ইন্দুকে। ঠিক তেমনি অচিন্ত্যের ক্ষেত্রেও কেসটা উল্টে গেল। 😥💔

So এবার তোমরা বলো, তোমাদের কেমন লাগলো এই নতুন প্রোমো.? আর কেমনই বা লাগলো দিতির তারকাটা রূপ এবং পাল্টা চাল.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰

Leave a Comment

Latest Updates