জি বাংলার সদ্য সম্প্রচারিত হওয়া “সাত পাকে বাঁধা” সিরিয়ালের নতুন একটা প্রোমো ড্রপ করা হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি শাওনের বাবা অর্থাৎ বীরুবাবুর বোধহয় কোন একটা অ্যাক্সিডেন্ট বা শরীর খারাপ হয়.! যার ফলে ডাক্তার ওনাকে পুরোপুরি রেস্ট করার কথা বলেন। 👍
স্বাভাবিকভাবেই এটাকে নিজের সুযোগ হিসেবে দেখে শাওনের কটকটি পিসি। উনি ভাবেন তার দাদার এই অসুস্থতার সুযোগে সমস্ত কিছু বোধহয় তাকেই সামলাতে হবে.! মানে তার দাদা বোধহয় তাকেই এই দায়িত্বটা তুলে দেবে.! আর এই সুযোগে তার সমস্ত অসম্পূর্ণ ইচ্ছে গুলোকে সম্পূর্ণ করবে এবং সমস্ত কিছু লুটেপুটে খাবে। কিন্তু তার সেই গুড়ে বালি দিয়ে বীরু বাবু তার অবর্তমানে তার ব্যবসা এবং পার্টির মিটিং এর দায়িত্ব শুভর হাতে তুলে দেয়.! 😱
স্বাভাবিকভাবেই ষাঁড় যেমন লাল কাপড় দেখলে রেগে লাল হয়ে যায়, ঠিক তেমনি কটকটি পিসিও শুভকে দেখে রেগে লাল হয়ে যায়। একচুয়ালি লাল হওয়াটাই তো স্বাভাবিক, কারণ শুভ আর যাই হোক সেই পরিবারের তো আর কেউ নয়.! শুভ হচ্ছে বীরু বাবুর একজন অ্যাসিস্ট্যান্ট মাত্র। ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে শেষ পর্যন্ত নিরুপায় হয়ে কটকটি পিসি ডেকে পাঠায় নিজের ছেলেকে.! আর অবশ্যই এখানে যে উনার ছেলে, সেও একটা যন্ত্র। মানে মা যদি কটকটি হয়, তাহলে ছেলে তো একটা আস্ত বলদ। 😜 তবে এখানে কিন্তু একটা কিন্তুও রয়েছে.! যেই ছেলেটিকে কটকটি পিসি ডেকে পাঠালো, সেটা আদৌ উনার ছেলে কিনা সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়.! হয়তো দেখা গেল যে, ওই ছেলেটিকে কটকটি পিসি নিয়ে এসেছে বীরু বাবুর মেয়ে শাওনের সাথে বিয়ে দিয়ে সমস্ত সম্পত্তি লুটার জন্য.? 🤔
So এবার তাহলে দেখাই যাক, বীরু বাবুর নতুন এই সিদ্ধান্ত এবং কটকটি পিসির বলদ ছেলের আগমনের ফলে শুভ ও শাওনের জীবনে তার কি প্রভাব পড়ে.? 🤔 আমি কিন্তু পার্সোনালি খুবই এক্সাইটেড। বাকি এবার তোমরা বলো, তোমরা কতটা এক্সাইটেড.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋




