DNA রিপোর্টে মিলতেই বদলে গেল সব! আচমকা স্মৃতি ফিরে আসার নতুন নাটক শুরু করলো রাজনন্দিনী! আর্যকে জড়িয়ে ধরে ঘর থেকে বের করে দিল অপর্ণাকে—অপর্ণা কি এবার তাহলে ঘর ও বর দুটোই হারাতে চলেছে?

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল গুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় সিরিয়াল হচ্ছে “চিরদিনই তুমি যে আমার”। আর এই সিরিয়ালেই যবে থেকে আর্যর মৃত স্ত্রী রাজনন্দিনীর প্রত্যাবর্তন হয়েছে, তবে থেকে সিরিয়ালটি যেন আরো ব্যাপকভাবে জমে উঠেছে।

সম্প্রতি আমরা এই সিরিয়ালে দেখেছিলাম, যে রাজলক্ষী দেবীর ফিরে আসা রাজনন্দিনীকে নিয়ে কোন সংশয় না থাকলেও আর্য ও অপুর মনে কিন্তু তাকে নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। সুতরাং তারা তাদের এই সন্দেহ দূর করতে ওই ফিরে আসা রাজনন্দিনীর DNA টেস্ট করার ব্যবস্থা করে.! স্বাভাবিকভাবেই DNA টেস্ট করার কথা শুনে ভয় পেয়ে যায় নিজেকে রাজনন্দিনী বলে দাবি করা ওই মহিলাটি এবং অনিকেত সিংহ রায়।

কিন্তু শেষ পর্যন্ত আর্য ও অপর্ণা ওই রাজনন্দিনীর DNA টেস্ট করার ব্যবস্থা করে ফেলে। তারা অনেক চেষ্টা করে রাজনন্দিনীর DNA টেস্ট কোথায় হচ্ছে সেই জায়গাটার নাম গোপন রাখতে। কিন্তু রাজনন্দিনী কায়দা করে সেই খবরটা অনিকেত সিংহ রায়কে দিয়েই দেয়। স্বাভাবিকভাবেই এরপর যখন DNA টেস্টের রেজাল্ট আসে, তখন আমরা জানতে পারি যে রাজলক্ষ্মী দেবীর সাথে নিজেকে রাজনন্দিনী বলে দাবি করা মেয়েটির DNA ম্যাচ করে গেছে। 😱

স্বাভাবিকভাবেই সেটা দেখেই চমকে যায় আর্য এবং অপর্ণা। কিন্তু রাজলক্ষী দেবী আবার এই রিপোর্ট দেখে খুব খুশি হয়। তিনি এতটাই খুশি হয়ে যান, যে অপর্ণাকে আর মানুষ বলে মনে করেন না। আর ইন্টারেস্টিংলি রিপোর্ট ম্যাচ হয়ে যাওয়ার পর রাজনন্দিনীর ব্যবহারেও পরিবর্তন চলে আসে। যেই মেয়ের এতদিন কিছু মনে ছিল না, সেই মেয়ে হঠাৎ করে তার স্বামী আর্যকে চিনতে পেরে যায়। আর তারপর সে আর্যকে জড়িয়ে ধরে এমন সব কান্ডকারখানা করতে থাকে, দেখে মনে হবে যেন সে আর্যকে চোখে হারাচ্ছে। এমনকি তার পুরনো স্মৃতিশক্তি ধীরে ধীরে ফিরে আসছে। 👀

কিন্তু অপর্ণা সেটা কিছুতেই মেনে নিতে পারে না। কিন্তু তার কাছে কোন প্রমাণও নেই, যে সে এটা প্রমাণ করতে পারে এই রাজনন্দিনী আসলে নকল। 😥

এদিক প্রিক্যাপে আবার আমরা দেখতে পাচ্ছি, যে ওই রাজনন্দিনী এবার শুধু আর্যকেই নিজের করতে চাইছে এমনটা কিন্তু নয়, এবার অপর্ণাকেও আর্যর জীবন থেকে তাড়াতে চাইছে। আমরা দেখতে পাই ওই রাজনন্দিনী আর্য এবং অপর্ণার ঘরে ঢুকে পড়ে এবং আর্যকে জড়িয়ে ধরে। আর তারপরেই অপর্ণাকে চমকে দিয়ে তাকে তার ঘর থেকেই বের করে দরজা বন্ধ করে দেয়। 👀

So বুঝতেই তো পারছো জল ঠিক কতদূর গড়িয়েছে.! মানে পরিস্থিতি এখন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, যে অপর্ণা যদি তাড়াতাড়ি কিছু করতেন না পারে, তাহলে ঘরের সাথে সাথে তার বরটাও কিন্তু তার হাত থেকে এবার চলে যাবে.!

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
প্রসাদে বিষ মিশিয়ে পাপ করল পুলস্ত্য, বিষের জ্বালায় নীল হয়ে গেল মহাপ্রভুর গলা! তবু তাঁরই কৃপায় প্রাণে বাঁচলো সবাই—শুধু তাই নয়, রক্ত বমি করিয়ে পুলস্ত্যকে পাপের শাস্তিও দিলো স্বয়ং মহাপ্রভু!
Read More »
Bangla Serial
Amit Barik
বসু পরিবারকে কিডন্যাপ করে শুরু হলো সংযুক্তার আত্মঘাতী গেম! আগুনের বক্স থেকে চাবি তুলতে না পারলে শেষ রায়ানের বাবা-মা—পারুল কি পারবে এই চ্যালেঞ্জ জিতে নিজের শ্বশুর-শাশুড়ির প্রাণ বাঁচাতে?
Read More »