বসু পরিবারকে কিডন্যাপ করে শুরু হলো সংযুক্তার আত্মঘাতী গেম! আগুনের বক্স থেকে চাবি তুলতে না পারলে শেষ রায়ানের বাবা-মা—পারুল কি পারবে এই চ্যালেঞ্জ জিতে নিজের শ্বশুর-শাশুড়ির প্রাণ বাঁচাতে?

জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” সিরিয়ালে এই মুহূর্তে চলছে Squid Game জাতীয় শো-এর বাংলা সংস্করণ.! হ্যাঁ তোমরা একদম ঠিকই পড়ছো.! আসলে সাম্প্রতিক এপিসোডেই আমরা দেখেছিলাম, যে রায়ান তার বসু পরিবারের সকলকে নিয়ে বসু থিয়েটার তৈরি করে এবং একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা প্রথম হতে পারেনি।

অন্যদিকে আমরা এটাও দেখেছিলাম, যে লুকাস মারা যায়নি, সে দিব্যি বেঁচে রয়েছে। এমনকি সে কায়দা করে সংযুক্তা এবং পামেলাকেও জেল থেকে বের করে নেয়। কিন্তু সবাই জানতে পারে যে আগুনে পুড়ে সংযুক্তা এবং পামেলা মারা গেছে। কিন্তু তারা জেল থেকে বের হয়েই আবারো পারুল-রায়ানসহ পুরো বসু পরিবারকে মেরে ফেলার প্ল্যান করে।

সেই মতোই প্রতিযোগিতায় হেরে বসু বাড়ির সকলে যখন বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরছিল, তখনই তাদের সবাইকে কিডন্যাপ করে নেয় সংযুক্তার লোক। এরপর আমরা দেখতে পাই, তাদেরকে সংযুক্তা একটা ঘরে বন্দি করে রাখে। আর তারপর তাদের সাথে শুরু করে হলিউড সিনেমার স্টাইলে গেম খেলা। তাদেরকে বাঁচার জন্য একটার পর একটা গেমে অংশগ্রহণ করানো হয়।

আজকের প্রিক্যাপে ঠিক এমনই একটা গেম আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সংযুক্তার লোক রায়ানের মা-বাবাকে একটা ঘরে বন্ধ করে দেয়। আর সেই ঘরের চাবি একটা বক্সের মধ্যে আগুন জ্বালিয়ে সেখানে রাখা হয়। এরপর পারুলকে সুযোগ দেওয়া হয়, যে একটা সময়ের মধ্যে পারুলকে ওই আগুনে হাত ঢুকিয়ে চাবিটা বের করে তার শ্বশুর-শাশুড়িকে বাঁচাতে হবে। যদি পারুল সেটা করতে সক্ষম না হয়, তাহলে সংযুক্তার লোক পারুলের শ্বশুর-শাশুড়িকে মেরে ফেলবে। 😱 স্বাভাবিকভাবেই এটা শোনার পর চমকে যায় বসু বাড়ির সবাই। চমকে যায় পারুল এবং রায়ানও।

So এখন এটাই দেখার, পারুল কি করে.? আগুনের মধ্যে থেকে ওই চাবিটাকে বের করে তার শ্বশুর-শাশুড়িকে বাঁচায়.? নাকি সংযুক্তার লোকের হাতে অকালে প্রাণ যায় তার শ্বশুর ও শাশুড়ির.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, পারুল কি পারবে তার শ্বশুর-শাশুড়িকে বাঁচাতে.? অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
প্রসাদে বিষ মিশিয়ে পাপ করল পুলস্ত্য, বিষের জ্বালায় নীল হয়ে গেল মহাপ্রভুর গলা! তবু তাঁরই কৃপায় প্রাণে বাঁচলো সবাই—শুধু তাই নয়, রক্ত বমি করিয়ে পুলস্ত্যকে পাপের শাস্তিও দিলো স্বয়ং মহাপ্রভু!
Read More »
Bangla Serial
Amit Barik
বসু পরিবারকে কিডন্যাপ করে শুরু হলো সংযুক্তার আত্মঘাতী গেম! আগুনের বক্স থেকে চাবি তুলতে না পারলে শেষ রায়ানের বাবা-মা—পারুল কি পারবে এই চ্যালেঞ্জ জিতে নিজের শ্বশুর-শাশুড়ির প্রাণ বাঁচাতে?
Read More »