এই সপ্তাহের TRP তালিকা আবারও প্রমাণ করে দিল—খেলা এখন একেবারে জমে উঠেছে! 🔥 গত সপ্তাহের তুলনায় একাধিক জায়গায় সমীকরণ বদলেছে, আবার কিছু ক্ষেত্রে দেখা গেছে দারুণ কামব্যাকও।
সবচেয়ে বড় হাইলাইট দিয়ে শুরু করা যাক। গত সপ্তাহে বেঙ্গল টপার ছিল “পরশুরাম”, কিন্তু এই সপ্তাহে ছবিটা পুরো উল্টে গেছে। সবাইকে পিছনে ফেলে আবারও শীর্ষে উঠে এসেছে “পরিণীতা”। শুধু টপার হওয়াই নয়, বেশ ভালো ব্যবধানে এগিয়ে গিয়ে বুঝিয়ে দিয়েছে—রাত ৮ টার স্লটের আসল TRP QUEEN কে.! 👑 গত ৬ সপ্তাহের মধ্যে ৫ সপ্তাহ “পরিণীতা”-ই বেঙ্গল টপার হয়েছে। 😱
এই লড়াইয়ের মধ্যেই চুপচাপ কিন্তু নিজের খেলা দেখিয়ে যাচ্ছে “জোয়ার ভাঁটা”ও। গত সপ্তাহের তুলনায় বড় জাম্প দিয়ে সরাসরি দ্বিতীয় স্থানে উঠে এসে এই ধারাবাহিক বুঝিয়ে দিল—সে আর শুধু অংশগ্রহণ করতে আসেনি, জেতার জন্যই এসেছে।
অন্যদিকে, “রাঙ্গামতি” আবারও নিজের দাপট দেখিয়ে দিল। আগের সপ্তাহের মতোই এই সপ্তাহেও এগিয়ে থেকে “তারে ধরি ধরি মনে করি”-কে হারিয়ে দিল। যদিও প্রতিপক্ষও খারাপ পারফর্ম করেনি, কিন্তু শেষ পর্যন্ত লিড করতে পারেনি। ফলে এই স্লটের প্রতিযোগিতা এখনও টানটান।
গত সপ্তাহে যেটা বড় হাইলাইট ছিল, সেই “কুসুম” এবারেও নিজের ধারাবাহিকতা ধরে রেখেছে ঠিকই.! তবে এই সপ্তাহে সিরিয়ালটি পুনরায় নিজের স্লট হারিয়েছে। “ও মোর দরদিয়া”-এই সপ্তাহে দারুণভাবে ফিরে এসে নিজের জায়গা শক্ত করে নিয়েছে।
তবে সব থেকে যেটা আশ্চর্যজনক, সেটা হচ্ছে “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালের প্রত্যেকটা এপিসোড অত্যন্ত টানটান এবং উত্তেজনাপূর্ণ হওয়া সত্ত্বেও এই সপ্তাহেও স্লট লিড করতে পারেনি.!
আরেকটা interesting পরিবর্তন দেখা গেছে “গঙ্গা”-র ক্ষেত্রে। গত সপ্তাহের তুলনায় ভালো জাম্প দিয়ে ধারাবাহিকটি চুপচাপ নিজের অবস্থান অনেকটাই মজবুত করে ফেলেছে।
তবে এই সপ্তাহের সব থেকে বড় হাইলাইট বোধহয় জি বাংলার “বেশ করেছি প্রেম করেছি”-র স্লট লিড করা। শুরু হওয়ার পর থেকেই সিরিয়ালটির অবস্থা এতটাই খারাপ ছিল যে, একসময় এটিকে নিজের স্লট পর্যন্ত ছেড়ে দিতে হয়েছে। কিন্তু এই সপ্তাহে সিরিয়ালটি স্টার জলসার “কম্পাস”-এর বিরুদ্ধে স্লড লিড করেছে।
📊 FULL TRP LIST
•• 15+ Urban | Week 13 ••
📺 ভোলে বাবা — 1.1
📺 সাত পাকে বাঁধা — 2.4
📺 কম্পাস — 2.6 | বেশ করেছি প্রেম করেছি — 2.8
📺 লক্ষ্মী ঝাঁপি — 4.7 | চিরদিনই তুমি যে আমার — 4.0
📺 ও মোর দরদিয়া — 5.4 | কুসুম — 4.9
📺 রাঙ্গামতি তীরন্দাজ — 5.9 | তারে ধরি ধরি মনে করি — 5.7
📺 পরশুরাম — 6.0 | পরিণীতা — 6.3 👑
📺 প্রফেসর বিদ্যা ব্যানার্জি — 5.2 | জোয়ার ভাঁটা — 6.0
📺 গঙ্গা — 5.3 | আমাদের দাদামণি — 4.4
📺 9:30 — মিলন হবে কতদিনে + চিরসখা (15 min) — 3.9
📺 10:15 — চিরসখা (15 min) + শুধু তোমারই জন্যে — 3.0
📺 কনে দেখা আলো (45 min) — 4.5
📺 আনন্দী (45 min) — 2.5
সব মিলিয়ে, এই সপ্তাহের TRP রিপোর্ট একটা জিনিস খুব পরিষ্কার করে দিল—এখন কোনো স্লটেই স্থায়ী আধিপত্য নেই। প্রতি সপ্তাহেই পাল্টে যাচ্ছে খেলা। এখন দেখার বিষয়, আগামী সপ্তাহে আবার কি পরশুরাম নিজের সিংহাসন ফিরে পাবে, নাকি পরিণীতা নিজের দাপট আরও বাড়াবে? 🤔



