একদিনের ধর্মঘটের পরই স্বাভাবিক ছন্দে টলিপাড়া, বুধবার থেকেই ফের শুরু শুটিং—লীনা গাঙ্গুলীর ম্যাজিক মোমেন্টস ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া অবস্থান ইন্ডাস্ট্রির!

অবশেষে জট কাটলো টলিপাড়ায়। মঙ্গলবারের একদিনের কর্মবিরতির পর আবার স্বাভাবিক ছন্দে ফিরছে ইন্ডাস্ট্রি। আগামীকাল বুধবার থেকেই ফের শুরু হচ্ছে শুটিং।

Thank you for reading this post, don't forget to subscribe!

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে টলিপাড়ায়। শিল্পী ও টেকনিশিয়ানদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য জন্য শুটিং বন্ধ রাখা হয়। তবে অবশেষে একদিনের মধ্যেই স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে পুরো ইন্ডাস্ট্রি।

এই পরিস্থিতিতে ফেডারেশন, আর্টিস্ট ফোরাম, ইম্পা, প্রযোজক এবং অন্যান্য সংগঠনকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকেই একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সবচেয়ে বড় সিদ্ধান্ত হল, আপাতত লীনা গাঙ্গুলীর প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের সঙ্গে কোনও শিল্পী বা টেকনিশিয়ান কাজ করবেন না। শুধু তাই নয়, এই প্রোডাকশন হাউসের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তির সঙ্গেও কাজ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থাৎ লীনা গাঙ্গুলী যদি অন্য কোনও প্রজেক্টেও লেখিকা হিসেবে যুক্ত থাকেন, সেখানেও কাজ না করার অবস্থান নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত থেকেই বোঝা যাচ্ছে, ইন্ডাস্ট্রি বিষয়টিকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে।

তবে একইসঙ্গে ইন্ডাস্ট্রি স্বাভাবিক কাজেও ফিরতে চাইছে। বৈঠকের পরই জানানো হয়েছে, বুধবার থেকেই আবার শুটিং শুরু হবে এবং কাজ চলবে নতুনভাবে নির্ধারিত নিরাপত্তা নিয়ম মেনে।

এছাড়াও আগামী ১৫ দিনের মধ্যে একটি নির্দিষ্ট এসওপি তৈরি করার কথাও বলা হয়েছে, যাতে ভবিষ্যতে শুটিং সেটে নিরাপত্তা নিয়ে কোনওরকম ঝুঁকি না থাকে।

সব মিলিয়ে বলা যায়, একদিনের প্রতিবাদের পর এখন আবার কাজের ছন্দে ফিরছে টলিপাড়া। তবে এই ঘটনার প্রভাব এবং নেওয়া সিদ্ধান্তগুলো যে আগামী দিনে বড় প্রভাব ফেলবে, সেটা বলাই যায়।

Leave a Comment

Latest Updates