পালিয়ে এসে ঋকের সাথে মণ্ডপে পারুল, ঠিক সিঁদুর দানের মুহূর্তেই হাজির রায়ান—নিজেই সিঁদুর পরিয়ে পারুলকে স্ত্রী বলে ঘোষণা রায়ানের, তবে কি এবার স্বীকার করবে নিজের ভালোবাসা?

পরিণীতা সিরিয়ালের ১০ এপ্রিলের এপিসোডে বড় টুইস্ট, যেখানে মণ্ডপে ঘটে যাওয়া সিঁদুর দৃশ্য পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল “পরিণীতা”-য় এই মুহূর্তে গল্প এমন এক জায়গায় পৌঁছে গেছে, যেখানে প্রতিটা এপিসোডেই রয়েছে বড় টুইস্ট আর চমক। সাম্প্রতিক পর্বে যা দেখানো হয়েছে, তা পুরো গল্পের গতিপথই বদলে দিয়েছে।

বিয়ের আগে সঙ্গীতের অনুষ্ঠানের সময়ই ঘটে যায় বড় অঘটন। সেই সময় সুযোগ বুঝে রায়ান তার প্ল্যান এক্সিকিউট করে। বাড়ির সকলকে বেহুশ করে সে কিডন্যাপ করে নিয়ে যায় পারুলকে। যদিও খুব তাড়াতাড়িই বাড়ির সকলে বুঝে যায়, এই কাজটা রায়ানই করেছে। কিন্তু সমস্যা হল, কেউই বুঝতে পারে না রায়ান পারুলকে কোথায় নিয়ে গেছে।

তবে পরিতোষ বাবু কিন্তু একদম নিশ্চিন্ত থাকেন। কারণ তিনি জানেন, পারুলের মনে ইতিমধ্যেই বসিয়ে দেওয়া হয়েছে সেই চিন্তা, যে যদি এই বিয়ে না হয় তাহলে দাদুর স্বর্ণময়ী জুয়েলার্স বড় ক্ষতির মুখে পড়বে। আর পারুল এমন একটি মেয়ে, যে পরিবারের জন্য নিজের সবকিছু ত্যাগ করতে পারে। তাই সে যেখানেই থাকুক, শেষমেশ বিয়ের মণ্ডপে ঠিক পৌঁছে যাবে।

ঠিক সেইরকমটাই হয়। বিয়ের আগেই পারুল ফিরে আসে বসু বাড়িতে এবং ঋকের সাথে বিয়ের মণ্ডপে বসে পড়ে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায়, যেখানে ঋক পারুলকে সিঁদুর পরানোর জন্য প্রস্তুত হয়ে যায়।

কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় সবচেয়ে বড় টুইস্টটি। হঠাৎ করেই সেখানে এসে হাজির হয় রায়ান। সে সরাসরি ঋকের উপর চড়াও হয়, তাকে সরিয়ে দেয় এবং তার হাত থেকে সিঁদুর কেড়ে নিয়ে নিজেই পারুলের সীঁথিতে পরিয়ে দেয়।

এই দৃশ্য দেখে সবাই প্রথমে অবাক হয়ে গেলেও, ভেতরে ভেতরে খুশিই হয়। কারণ সবাই তো চেয়েছিল শেষমেশ রায়ান আর পারুলই এক হোক। এরপর রায়ান সবার সামনে স্পষ্ট করে জানিয়ে দেয়, পারুল তার স্ত্রী এবং তাকে সিঁদুর পরানোর অধিকার শুধু তারই আছে।

একটা সমস্যা কিন্তু রয়েই গেল। রায়ান পারুলকে সিঁদুর পরিয়ে দিল ঠিকই, কিন্তু যেটার জন্য এত বড় প্ল্যান, সেই ভালোবাসার স্বীকারোক্তি কি সে করবে? সে কি সবার সামনে স্বীকার করবে, যে যার জন্য সে এতটা করছে, সেই মেয়েটাই তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। নাকি আবারও নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখবে? এখন দেখার বিষয়, রায়ান শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়।

Leave a Comment

Latest Updates