একদিকে অপর্নার রোষে তার নতুন স্কুলের শিক্ষক, অন্যদিকে নকল রাজনন্দিনীর নতুন চালে দিশেহারা কিংকর—ঋজুর এন্ট্রিতে বাড়ছে রহস্য, বিয়ে বাড়িতে পৌঁছে গেল আর্য, আর্যর সামনে আসবে কি সুমি কাকি?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “চিরদিনই তুমি যে আমার” এই মুহূর্তে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটা এপিসোডেই নতুন নতুন টুইস্টে গল্প আরও জমে উঠছে। সাম্প্রতিক পর্বগুলোতে একসাথে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটায় দর্শকদের আগ্রহ অনেকটাই বেড়ে গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রথমেই বলা যায় আর্য এবং কিংকরের মুখোমুখি সংঘর্ষের কথা। আর্য সরাসরি কিংকরকে চ্যালেঞ্জ করে এবং তাকে একেবারে চুপ করিয়ে দেয়। তবে শুধু আর্যই নয়, নকল রাজনন্দিনীও এবার নিজের আসল রূপ দেখাতে শুরু করেছে। এতদিন যাকে ব্যবহার করার কথা ভাবছিল কিংকর, এখন সেই নকল রাজনন্দিনীই উল্টো তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। ফলে পুরো খেলাটাই এখন ঘুরে গেছে।

অন্যদিকে গল্পে নতুন করে এন্ট্রি হয়েছে ডাক্তার ঋজুর। জানা যায়, সে একসময় অপর্ণাদের প্রতিবেশী ছিল। ছোটবেলায় সেখান থেকে চলে যাওয়ায় প্রথমে সুমি কাকি তাকে চিনতে পারেনি, কিন্তু ঋজু তাদের চিনে ফেলে। আরও ইন্টারেস্টিং বিষয় হল, আজ সে যে একজন প্রতিষ্ঠিত ডাক্তার, তার পেছনেও বড় ভূমিকা রয়েছে আর্য সিংহ রায়ের। আর সেই কারণেই সে আর্যের নামেই ফ্রি হেলথ সেন্টার চালাচ্ছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ঋজু জানে অপর্ণা আসলে আর্যর স্ত্রী। ফলে এই তথ্য সামনে আসা মানেই গল্পে বড়সড় মোড় আসতে পারে।

এদিকে অপর্ণার বাবা সতু কাকুর আচরণও বেশ প্রশ্নের মুখে। কিছুক্ষণ আগেও তিনি অসুস্থ ছিলেন, কিন্তু সামান্য সুস্থ হতেই আবার শুরু করেছেন অপর্ণাকে কীভাবে আর্যর থেকে দূরে রাখা যায় সেই চিন্তা। তার এই আচরণে পরিষ্কার বোঝা যাচ্ছে, তিনি কিছুতেই চান না অপর্ণা আবার আর্যের জীবনে ফিরে যাক।

এর মধ্যেই আসে আরেকটি বড় টুইস্ট। সুমি কাকি এক আত্মীয়ের বাড়ির বিয়েতে যোগ দিতে যায়। আর কাকতালীয়ভাবে সেই একই বিয়ে বাড়িতে নিমন্ত্রণ পড়ে আর্যরও। এই খবর শুনে আর্য মনে মনে নিশ্চিত হয়ে যায়, অপর্ণাও সেখানে আসবে। তাই সে নিজেই পৌঁছে যায় বিয়ে বাড়িতে অপর্ণাকে খুঁজতে।

কিন্তু পরিস্থিতি ততটা সহজ নয়। কারণ সেখানে অপর্ণা নেই, শুধুমাত্র সুমি কাকি উপস্থিত। আর্য এসেছে শুনেই সুমি কাকি চমকে যায়।

এখন গল্প এসে দাঁড়িয়েছে এক গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে। সুমি কাকি কি আর্যের সামনে আসবে? কারণ সে সামনে এলেই আর্য নিশ্চয়ই অপর্ণার খোঁজ করবে। আর সেখান থেকেই হয়তো সামনে আসতে পারে অপর্নার লুকিয়ে থাকার সত্যিটা।

সব মিলিয়ে গল্প এখন এমন এক জায়গায় পৌঁছেছে, যেখানে প্রতিটা চরিত্রের পদক্ষেপই নতুন করে সমীকরণ বদলে দিতে পারে। এখন দেখার বিষয়, এই বিয়ে বাড়ির ঘটনাই কি আর্য এবং অপর্ণার দূরত্ব কমানোর সূচনা করে, নাকি আবারও নতুন কোনও জটিলতা তৈরি হয়।

Leave a Comment

Latest Updates