​বাস্তবে কি তবে ‘ঘর শত্রু বিভীষণ’? আর্য সিংহ রায়ের বিরুদ্ধে একজোট প্রাক্তন ও বর্তমান স্ত্রী! জিতু কমলের বিড়ম্বনা তুঙ্গে

পর্দায় আর্য সিংহ রায়কে নিয়ে দুই স্ত্রীর মধ্যে লড়াই চললেও, বাস্তবে দেখা যাচ্ছে একেবারে উল্টো ছবি! স্বর্গীয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের ছবি ঘিরে জিতু কমলের প্রতিবাদ যখন বিতর্কের মুখে, তখন তাকে কোণঠাসা করতে হাত মেলালেন তার পর্দার দুই স্ত্রী—পায়েল দে (রাজনন্দিনী) এবং শিরিন পাল (বর্তমান স্ত্রী অপর্না)। টলিপাড়ার গুঞ্জন, তবে কি পর্দার আর্য সিংহ রায়ের বিরুদ্ধে বাস্তবে বিদ্রোহ ঘোষণা করলেন তার আপনজনরাই?

Thank you for reading this post, don't forget to subscribe!

স্বর্গীয় রাহুল বন্দ্যোপাধ্যায়ের ছবির অবমাননা? পায়েলের তীব্র আক্রমণ

ঘটনার সূত্রপাত স্বর্গীয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি নিয়ে। সম্প্রতি আর্টিস্ট ফোরামের অফিসের সামনে নিজের এবং স্বর্গীয় রাহুলদার ছবি রেখে প্রতিবাদ জানান জিতু কমল। কিন্তু পায়েল দে-র অভিযোগ, জিতু নিজের ছবি নিয়ে গেলেও রাহুলদার ছবি ধুলোয় ফেলে চলে এসেছিলেন। টেকনিশিয়ান স্টুডিওর গাছতলায় পড়ে থাকা সেই ছবি নাকি উদ্ধার করেন যীশু সেনগুপ্ত ও ইন্দ্রাশিস রায়। পায়েলের প্রশ্ন, “জিতু কি নিজের ছবির সাথে রাহুলদার ছবিটা নিতে ভুলে গিয়েছিলেন?”

​বর্তমান স্ত্রী অপর্নার বিদ্রোহ ও সায়ন্তনীর ‘ছিঃ’

​এই বিতর্ক আরও মশলাদার হয়ে ওঠে যখন দেখা যায় পায়েলের সেই প্রতিবাদী পোস্টে সমর্থন জানিয়েছেন শিরিন পাল। সিরিয়ালে যিনি বর্তমানে আর্যর স্ত্রী অপর্নার চরিত্রে অভিনয় করছেন, তিনি পায়েলের ওই পোস্টে ‘লাভ রিয়াক্ট’ দিয়ে যেন নিজের পর্দার স্বামীর বিরুদ্ধেই যুদ্ধের ডাক দিয়েছেন।

​এখানেই শেষ নয়, এক সময় এই সিরিয়ালে কাজ করা অভিনেত্রী সায়ন্তনী মল্লিক সরাসরি আক্রমণ শানিয়ে কমেন্ট করেছেন— “Plan accomplished, তাই-ই আর মনে পড়েনি স্বর্গীয় রাহুলদার কথা, ছিঃ!” এছাড়াও রূপাঞ্জনা মিত্র, বিদিপ্তা চক্রবর্তীদের মতো সিনিয়র অভিনেত্রীরাও পায়েলের পাশে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

​পাল্টা জবাব জিতু কমলের

​চারদিক থেকে ধেয়ে আসা এই আক্রমণের মুখে দমে যাননি জিতু। তিনি সাফ জানিয়েছেন, ছবিগুলো তিনি ইচ্ছে করেই রেখে এসেছিলেন যাতে ফোরামের কর্মকর্তারা তার অভিযোগের কথা ভুলে না যান। পায়েলকে উদ্দেশ্য করে তিনি কিছুটা ব্যঙ্গাত্মক সুরেই লিখেছেন, “আপনার মতো আক্রমণ যে আরও আসবে সেটা আমি জানতামই।” এমনকি শেষে মার্জনা চেয়ে তিনি পরামর্শ দিয়েছেন, কোনো প্রডিউসার কমপ্লেক্স দিলে যেন দিনের দিন ডেকে পাঠিয়ে ভর্ৎসনা করা হয়।

​পর্দার পরিবার এখন বাস্তবের শত্রু?

​সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এই সমস্ত অভিনেতা-অভিনেত্রীরা একই মেগা সিরিয়াল ‘চিরদিনই তুমি যে আমার’-এর সাথে যুক্ত। শুটিং ফ্লোরে যাদের স্বামী-স্ত্রী বা পারিবারিক বন্ধনে দেখেন দর্শকরা, বাস্তবের মাটিতে তাদের এই ‘দা-কুমড়ো’ সম্পর্ক টলিপাড়ার সমীকরণটাই বদলে দিয়েছে। এখন দেখার, এই গৃহযুদ্ধের আঁচ সিরিয়ালের সেটে কতটা পড়ে!

Leave a Comment

Latest Updates