তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী তথা অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty) এখন ভোটের প্রচারে দিনরাত এক করছেন। কিন্তু রাজনীতি আর ভোট-টোটের মাঝেই ঘটে গেল এক চরম মজার কাণ্ড! সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, সোহম যখন প্রচার করছিলেন, তখন এক মহিলা সটান হরলিক্সের প্যাকেট হাতে হাজির! তিনি সোহমকে আদর করে হরলিক্স খাওয়াতে চাইলেন। ব্যাস, এই দৃশ্য দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় হাসির বন্যা বয়ে গেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!‘ছোট বউ’ সিনেমা আর সেই বিখ্যাত দৃশ্য!
আসলে বাঙালির কাছে সোহম মানেই সেই মিষ্টি ছোট্ট ছেলেটা। অঞ্জন চৌধুরীর ব্লকবাস্টার সিনেমা ‘ছোট বউ’ (Chhoto Bou)-তে ছোট্ট সোহমের সেই দৃশ্যটা কি ভোলা সম্ভব? যেখানে সে তার মাকে বলছে, একটু হরলিক্স দাও না মা চেটে চেটে খাবো। সেই সিনেমার ওই একটি দৃশ্যই শিশু শিল্পী হিসেবে সোহমকে রাতারাতি জনপ্রিয়তা দিয়েছিল। সোহম চক্রবর্তী এখন একজন বিখ্যাত অভিনেতা এবং পলিটিশিয়ান হয়ে গেলেও আজও তা মিম দুনিয়ার অক্সিজেন।
আজও পিছু ছাড়ছে না ‘চেটে খাওয়া’র মিম! 😜
সোহম এখন একজন সফল পলিটিশিয়ান এবং বড় অভিনেতা—তা সত্ত্বেও ট্রোলাররা ওনাকে ছাড়তে নারাজ। ওনার যেকোনো সিরিয়াস ভিডিওর নিচে আজও কেউ না কেউ লিখে দেয়, “দাদা, একটু হরলিক্স খাবেন নাকি?” এমনকি ওনার সেই ছোটবেলার হরলিক্স খাওয়ার ক্লিপ নিয়ে এখনো হাজার হাজার মিম তৈরি হয়।
ভোটের ময়দানে সেই মহিলার হরলিক্স নিয়ে আসা সোহমের সেই পুরনো নস্টালজিয়াকেই উসকে দিল। সোহম নিজেও হেসে পরিস্থিতি সামাল দিয়েছেন, কিন্তু নেটিজেনরা তো আর শান্ত থাকবে না! তাদের মতে, “মহিলা ঠিকই করেছেন, প্রচারের রোদে সোহম দার শরীরে একটু শক্তি দরকার, আর ছোটবেলার সেই পছন্দের হরলিক্সের চেয়ে ভালো উপহার আর কী বা হতে পারে?”
ট্যাগ (Tags): সোহম চক্রবর্তী, হরলিক্স, মিম, তৃণমূল কংগ্রেস, ছোট বউ, বাংলা সিনেমা, ভোটের প্রচার, এসো সিরিয়াল দেখি, Soham Chakraborty, Chhoto Bou Movie Soham, Soham Horlicks Meme, Soham Chakraborty Election Campaign.



