জি বাংলার জনপ্রিয় সিরিয়াল গুলোর মধ্যে এক্কেবারে উপরের দিকেই থাকবে “ফুলকি” সিরিয়ালটি। সম্প্রতি এই সিরিয়ালে আমরা দেখতে পেতে চলেছি রাজমহলের ছোট রানী আশা ভরি চৌধুরীর যাবজ্জীবন সাজা ঘোষণা। 😱
সনাতনের ডায়েরী হাতে পাওয়ার পরই বড় রাজাকে হত্যার ষড়যন্ত্র এবং ফুলকিকে ছোটবেলায় হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে ছোট রানীকে। কিন্তু আদালতে শুনানি চলার সময়ই ছোট রানী ইন্দ্রের সাহায্যে বড় রাজাকে আবার মারার চেষ্টা করে। 👀 কিন্তু ভাগ্যের পরিহাসে খারাপ কিছু হওয়ার পরিবর্তে উল্টে বড় রাজার সমস্ত স্মৃতি ফিরে আসে। 😱
তারপরই বড় রাজা আদালতে গিয়ে সাক্ষী দেয়। বড় রাজা আদালতে জানায় যে, সনাতন তাকে বলেছিল টাকার লোভে সে ছোট রানীর হুকুম মতো বড় রাজার সন্তানকে মারার চেষ্টা করেছিল। 👀 কিন্তু ছোট রানীর উকিল বড় রাজার এই সাক্ষ্যকে শিখিয়ে দেওয়া বলে চালানোর চেষ্টা করে। ঠিক তখন ফুলকি কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের অনুভূতির দ্বারা আদালতে এটা প্রমাণ করে দেয়, যে তার বাবা কোন মিথ্যে কথা বা শেখানো বুলি আওড়াচ্ছে না। তার বাবা যেটা বলছে সেটা সত্যিই বলছে। 😱
এরপরে আমরা দেখতে পাই, সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে মহামান্য আদালত জানিয়ে দেয়, ছোট রানী আশা ভরি চৌধুরী দোষী। তাই তাকে আদালত যাবজ্জীবনের সাজা শোনাচ্ছে। 😱 স্বাভাবিকভাবেই আদালতের এই রায় শোনার পর অবশেষে শান্তি পায় ফুলকি। রোহিত তাকে সান্ত্বনা দিয়ে বলে, এখন তাকেই রাজবাড়ির সিংহাসন সামলাতে হবে। আর প্রজাদের সমস্ত দুঃখ-দুর্দশা তাকেই দূর করতে হবে। 👍




