‼️😱 নিজের বিয়ে ও গাঙ্গুলী বাড়ির সম্মানের মধ্যে, গাঙ্গুলী বাড়ির সম্মানকেই বেছে নিলো কুসুম.! 😱‼️

জি বাংলার অন্যতম জনপ্রিয় “কুসুম” সিরিয়ালের নতুন একটা প্রোমো ড্রপ করা হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি, আয়ুষ্মানের কাছে হঠাৎ করেই একটা ফোন আসে এবং সে জানতে পারে আগামী ২ দু’ঘণ্টার মধ্যেই কুসুমের সাথে তাদের কোম্পানির একটা শ্যুট রয়েছে। 😱 আর এই কথাটা শুনতে পেয়ে যায় দেবলীনা। 👀

Thank you for reading this post, don't forget to subscribe!

দেবলীনা সাথে সাথেই কুসুমের হবু বরকে ফোন করে জানিয়ে দেয়, কুসুমকে সে যেন কোন মতেই আগামী ২ ঘন্টা গাঙ্গুলি বাড়িতে ঢুকতে না দেয়। কারণ কুসুম যদি ২ ঘণ্টার মধ্যে আসতে না পারে, তাহলে তার শ্যুটটা ক্যানসেল হয়ে যাবে.! ফলে সে কুসুমকে জব্দ করতে পারবে। 👀

দেবলীনার কথামতোই কুসুমের হবু বর কুসুমকে আটকানোর চেষ্টা করে। সে কুসুমকে তার হবু বর হিসেবে নিজের জোর দেখায়। কিন্তু কুসুম কোনমতেই তার কথা শোনে না। কুসুম বলে আমি তো যাবোই.! তখন ওই ছেলে কুসুম আর তার বিয়ের কার্ড ছিঁড়ে দিয়ে কুসুমের সাথে বিয়েটা ভেঙে দেয়। কিন্তু কুসুমের তাতে কোন কিছুই যায় আসে না। কারণ কুসুমের জীবনের লক্ষ্য একটাই,সেটা হচ্ছে গাঙ্গুলী বাড়ির মান সম্মানকে কখনো ডুবতে না দেওয়া। 😱 তাই সে নিজের বিয়ে ভেঙ্গে দিয়ে আয়ুষ্মানের সাথে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। 🥰

So কুসুমের তাদের বাড়ির প্রতি এই কর্তব্য, ভালোবাসা দেখার পর কি আয়ুষ্মান আরো বেশি দুর্বল হয়ে পড়বে তার ওপর.? 🤔

Leave a Comment

Latest Updates