‼️😱 মীরা ও নিন্দুকদের মুখে ঝামা ঘষে সিংহ রায় গ্রুপের শেয়ার ৪২% বাড়িয়ে দিল অপর্না.! 😱‼️

জি বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে অন্যতম হচ্ছে “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালটি। শুরু হওয়ার পর থেকেই এই সিরিয়ালটি দর্শকদের মুগ্ধ করে চলেছে। 🥰

Thank you for reading this post, don't forget to subscribe!

এই সিরিয়ালের সাম্প্রতিক এপিসোডে দেখা গেল এক দারুণ চমক। মানে আমরা কিছুদিন আগে দেখেছিলাম অপর্ণা তার যোগ্যতা প্রমাণ করার জন্য ৭ দিনের সময় নেয়। সে কথা দেয় এই ৭ দিনের মধ্যে কোম্পানির শেয়ার ২৫% বাড়িয়ে দেখাবে। আর তারপরেই সে পুনরায় তার AVP’র পজিশনে বসবে। 👀

সেই মতো অপর্ণা দিন-রাত পরিশ্রম করা শুরু করে দেয়। কিন্তু তার মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায় যার ফলে মীরা হিংসের জ্বালায় অপর্নার বাড়িতে গিয়ে অপর্নাকে তার বাবা-মায়ের সামনেই আর্যর সাথে অবৈধ সম্পর্ক নিয়ে জঘন্যভাবে অপমান করে আসে। 🥹 কিন্তু অপর্ণা সেই অপমানে ভেঙ্গে না গিয়ে তার পরিশ্রমকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর তার সেই পরিশ্রমের কারণেই রাতারাতি সিংহ রায় গ্রুপের শেয়ার ৪২% বেড়ে যায়। 😱

স্বাভাবিকভাবেই যার ফলে খুশির জোয়ার ওঠে সিংহ রায় গ্রুপের সবার মধ্যে.! আর্য তো অপর্ণার এই সাফল্যে বেজায় খুশি হয়। সে পার্সোনালি অভিনন্দন জানায় অপর্নাকে। 🥰

কিন্তু অপর্নার এই সাফল্যে চমকে যায় কিংকর। সে যেন বিশ্বাসই করতে পারে না যে অপর্ণা এই অসাধ্য সাধন করে দেখিয়েছে। 😜

So আশা করি তোমরা বুঝতেই পারছো, এই খবরটা মীরার কানে গেলে তার ঠিক কি অবস্থা হবে.? 🤔 কারণ অপর্না তো কোম্পানির শেয়ার ২৫% বাড়াবে কথা দিয়েছিল.! কিন্তু তো ৪২% বাড়িয়ে দিয়েছে। 😱 তারমানে সে তো প্রমাণ করেই দিল, যে এই AVP’র পজিশনের জন্য সেই সবথেকে যোগ্য। 👍

Leave a Comment

Latest Updates