জি বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম হচ্ছে “কুসুম” সিরিয়ালটি। সিরিয়ালটি শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মনে যেমন জায়গা করে নিয়েছে, তেমনি একচেটিয়া ভাবে TRP তালিকাতেও জাঁকিয়ে বসেছে। 😱
তো এই সিরিয়ালটির সাম্প্রতিক এপিসোডে আমরা দেখতে পাই, আয়ুষ্মান কুসুমের বিয়ের কেনাকাটা উপলক্ষে কুসুমকে একটা ডিজাইনার শাড়ি উপহার দেয়। যেই শাড়িটির আনুমানিক মূল্য হচ্ছে ৭০ হাজার টাকা। কিন্তু কুসুম ও তার বাবা যখন দাম শুনে শাড়িটি নিতে অস্বীকার করে, তখন আয়ুষ্মান মলের সেলস গার্লের সাথে হাত করে ৯০% ডিসকাউন্টের অজুহাত দেখিয়ে শাড়িটির মূল্য ৭ হাজার টাকা বলে কুসুমকে সেটি কিনে দেয়। 😱
কিন্তু সেই শাড়িটাই আবার ইন্দ্রানী গাঙ্গুলী তার হবু পুত্রবধূ দেবলীনা জন্য পছন্দ করে এক সাইডে রেখেছিল। কিন্তু আয়ুষ্মান সেটা কুসুমকে কিনে দেওয়ায় তারা সেটা আর পায়না। আর সেই মল থেকে ইন্দ্রানীদের জানিয়ে দেওয়া হয় যে শাড়িটি বিক্রি হয়ে গেছে। 👀
সেইমতো পরদিন কুসুম সেই শাড়িটি পড়ে গাঙ্গুলি বাড়িতে আসে। আর সেটি চোখে পড়ে যায় কাকিমণির। কাকিমণি কুসুমকে চোর বলে জঘন্যভাবে অপমান করতে থাকে। কুসুমকে কোন কথা বলার সুযোগটাই দেয় না। কিন্তু কুসুম অবশেষে ইন্দ্রানী গাঙ্গুলীর সামনে এটা বলতে সক্ষম হয় যে, এই শাড়িটি তাকে আয়ুষ্মান কিনে দিয়েছে। ফলে ইন্দ্রানী গাঙ্গুলী আর এই নিয়ে কোন কথা বাড়ায় না। 👍
কিন্তু কুসুম এই অপমানটা কিছুতেই মেনে নিতে পারে না। ফলে সে সেই শাড়িটি আয়ুষ্মানকে ফেরত দিয়ে আসে। আয়ুষ্মান যখন পুরো ঘটনাটা ভালো করে জানে, তখন সে বুঝতে পারে তার কাকিমণি কুসুমকে অপমান করার কারণেই কুসুম তাকে শাড়িটি ফেরত দিয়ে গেছে। 👀 ফলে আয়ুষ্মান আর দেরি করে না.! কুসুমকে সাথে নিয়ে হাজির হয় তার মা ও কাকিমণির কাছে.! কুসুম তার কাকিমণিকে বলে, আমি কুসুমকে জোর করে এই শাড়িটি কিনে দিয়েছিলাম। কিন্তু তুমি তাকে অপমান করার জন্য জোর করে মিথ্যেবাদীর তমা দিয়েছো.! কাকিমণি তাই তোমাকে কুসুমের কাছে ক্ষমা চাইতে হবে। 😱
স্বাভাবিকভাবেই আয়ুষ্মান এর মুখ থেকে এই কথা শুনেই চমকে যায় কাকিমণি.! আর অবশ্যই চমকে যায় ইন্দ্রানী গাঙ্গুলীও.! 👀
So এবার বাকিটা তো সময়ই বলবে, যে কাকিমণি আদৌ কুসুমের কাছে ক্ষমা চাইবে কি-না.! 🥰




