‼️😱 পারুল কি করে খোঁড়া পা নিয়ে একজন স্টেট লেভেল প্লেয়ারকে হারিয়ে দিতে পারে.? – প্রশ্ন দর্শকমহলের.! 🤔‼️

জি বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে অবশ্যই “পরিণীতা” হচ্ছে অন্যতম। এই সিরিয়ালের সাম্প্রতিক প্রিক্যাপে আমরা দেখতে পাচ্ছি, শিরিনকে ব্যাডমিন্টন খেলায় হারিয়ে ফাইনালে উঠে যায় পারুল। 😱 আর সেটা নিয়েই দর্শকমহলে শুরু হয়েছে জোর চর্চা। কারণ আমরা সকলেই দেখেছি যে, পারুল খোঁড়া পা নিয়েই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আর তারপর সে একের পর এক প্রতিযোগিতায় পাশ করে সেমিফাইনালের গন্ডিতে পৌঁছায়। আর সেখানেই সে শিরিনের সাথে মুখোমুখি হয় ব্যাডমিন্টন খেলায়। 👀

Thank you for reading this post, don't forget to subscribe!

কিন্তু হঠাৎই আমরা জানতে পারি শিরিন নাকি একজন স্টেট লেভেলের ব্যাডমিন্টন প্লেয়ার.! তাই যেই পারুল জীবনে কখনো ব্যাডমিন্টন খেলেনি এবং যার পা এই মুহূর্তে খোঁড়া, সে যে কোনভাবেই শিরিনের সাথে পেরে উঠবে না সেটাই স্বাভাবিক.! কিন্তু ইন্টারেস্টিংলি আমরা দেখতে পাচ্ছি প্রথম সেটে পারুল শিরিনের কাছে নাস্তানাবুদ হওয়ার পর, দ্বিতীয় সেট থেকে তার বুদ্ধি ও ফিজিক্সকে কাজে লাগিয়ে শিরিনকে কুপোকাত করে দেয়। 😱

আর বেসিক্যালি এটা নিয়েই দর্শক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। দর্শকেরা কিছুতেই মানতে পারছে না, যে কি করে একটা খোঁড়া মেয়ে এইভাবে একজন স্টেট লেভেল প্লেয়ারকে অতি সহজে হারিয়ে দিচ্ছে.? 🤔 দর্শকেরা অনেকে এটাও বলছে, হতে পারে তোমার বুদ্ধি প্রচুর.? হতে পারে তুমি ফিজিক্সটাকে করায়ত্ব করে তারপর শিরিনকে হারাচ্ছো.! কিন্তু যেই মেয়ে খোঁড়া পা নিয়ে নড়াচড়াই করতে পারছে না, সে কিভাবে শুধুমাত্র ফিজিক্স দিয়ে একজন স্টেট লেভেল প্লেয়ারকে হারাতে পারে.? কেউ কেউ তো তার প্রতিক্রিয়া জানিয়ে লিখেছে, যে গল্পের গরু গাছে উঠে গেছে.! 👀 কেউ কেউ এটাও লিখেছে, যেহেতু পারুল গল্পের নায়িকা, তাই তাকে তো জিততেই হবে। 👍

[Note: এগুলো কিন্তু আমাদের বানানো কোনো গল্প বা নিজস্ব মতামত নয়.! বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোতে দর্শকেরা তাদের যে মতামত পোষণ করেছে, সেগুলোর উপর ভিত্তি করেই এই প্রতিবেদনটি লেখা।]

Leave a Comment

Latest Updates