জি বাংলার “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালটি শুরু থেকেই একের পর এক চমক দিয়ে চমকে দিয়েছে দর্শকদের। আর সেই লিস্টের নতুন সংযোজন হচ্ছে আর্য ও অপুর আবার নতুন করে রোম্যান্স.! সম্প্রতি এই সিরিয়ালের প্রযোজনা সংস্থা SVF এর তরফ থেকে আর্য ও অপুর রোমান্টিক মুহূর্তের কিছু ছবি এবং জি বাংলার তরফ থেকে একটি ছোট্ট প্রোমো ড্রপ করা হয়েছে.! যদিও দর্শকমহল ইতিমধ্যে বুঝেই গেছে, যে এটি একটি কল্পনার দৃশ্য মাত্র।
Thank you for reading this post, don't forget to subscribe!কারণ এই মুহূর্তে আর্য ও অপুর মধ্যে চলছে প্রচন্ড মান অভিমানের পালা। আর এই মান অভিমানের সূত্রপাত বেসিক্যালি আর্য অপুকে মনের কথা বলার দিনে তাকে কিছু না জানিয়েই হঠাৎ করে মীরার বাড়িতে চলে যাওয়া। আর তারপর মীরার মা মারা যাওয়ার দিনে মীরার আর্যকে জড়িয়ে ধরে রাখা ইত্যাদি ইত্যাদি।
যদিও অপুর মা-বাবার হাত ধরে অপুর সেই অভিমান ভাঙ্গানোর একটা সুযোগ হাতে পেয়েছে আর্য। কারণ অপুর মা ও বাবা অপুর প্রমোশন পাওয়া উপলক্ষে তাদের বাড়িতে একটা পার্টির আয়োজন করে। আর সেই পার্টিতে ওনারা আমন্ত্রণ জানান আর্য স্যারকে। আর আর্যও এই পার্টিটাকেই একটা সুযোগ ধরে নিয়ে হাজির হয়ে যায় অপুদের বাড়িতে।
কিন্তু রিসেন্ট প্রিক্যাপে আমরা দেখতে পাচ্ছি আর্য অপুর সাথে আলাদা করে কথা বলার চেষ্টা করে.! কিন্তু অপু কোনমতেই আর্যর সাথে কথা বলতে চায় না.!
So এবার দেখাই যাক, শেষ পর্যন্ত আর্য অপুর অভিমান ভাঙ্গিয়ে তাদের সম্পর্কটাকে আবার আগের মত করতে পারে কিনা.?




